শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৯:০৪ অপরাহ্ন
শিরোনাম
এই প্রথম ইউপি নির্বাচনে অংশ নিতে যাচ্ছে ব্যারিস্টার পদধারী  বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর সুযোগ ৩৩৮ এজেন্সির ফ্যাসিবাদী সরকারের জ্বালানি নীতির কারণেই বর্তমান সংকট: পরিকল্পনা প্রতিমন্ত্রী সিমনের পরীক্ষা নিয়ে রাফিনিয়া-লোপেজের গোলে জিতল বার্সেলোনা প্রতিভা থাকলেই হবে না, বিশ্বকাপ খেলতে রোহিতকে যা করতে হবে ২০৩০ সালের মধ্যে মালয়েশিয়া-ভিয়েতনাম-থাইল্যান্ডকে ছাড়াবে বাংলাদেশ ‎লালমনিরহাটের ঐতিহ্যবাহী সিন্দুরমতি দিঘিকে আকর্ষণীয় ধর্মীয় ও পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলা হবে— ত্রাণমন্ত্রী দুলু বর আসার আগেই কনের বাড়িতে প্রশাসন,বন্ধ হলো বাল্য বিয়ে দুর্গাপুরে জাতীয় কবির ৫০তম প্রয়াণ দিবস পালিত রাঙামাটিতে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার-১০

নাইজেরিয়ায় নৌকাডুবিতে ১৩ জনের মৃত্যু, বহু নিখোঁজ

Reporter Name
  • Update Time : সোমবার, ২৮ জুলাই, ২০২৫
  • ৪৪ Time View

আন্তর্জাতিক ডেস্ক : নাইজেরিয়ার উত্তর-মধ্যাঞ্চলের নাইজার প্রদেশে একটি কাঠের নৌকা ডুবে অন্তত ১৩ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় এখনও বহু মানুষ নিখোঁজ রয়েছেন। শনিবার প্রায় ১০০ জন যাত্রী নিয়ে নৌকাটি দুর্ঘটনার শিকার হয়।

রোববার (২৭ জুলাই) নাইজেরীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

নাইজার স্টেট ইমার্জেন্সি ম্যানেজমেন্ট এজেন্সির কর্মকর্তা ইউসুফ লেমু জানান, এখন পর্যন্ত ২৬ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে, যাদের অধিকাংশই নারী ও শিশু।

স্থানীয় সরকারি কর্মকর্তা ইসিয়াকু আকিলু বলেন, নৌকার চালক—যিনি বেঁচে গেছেন—তিনি নিজেও সুনির্দিষ্ট করে বলতে পারেননি নৌকায় মোট কতজন যাত্রী ছিলেন। দুর্ঘটনার কারণ এখনও নিশ্চিত না হলেও প্রাথমিকভাবে অতিরিক্ত যাত্রী বোঝাইকে দায়ী করা হচ্ছে।

নৌচালক ইউনিয়নের সদস্য আদামু আহমদও অতিরিক্ত যাত্রী বহনের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, এটি একটি বড় কাঠের নৌকা ছিল এবং নিখোঁজদের উদ্ধারে তল্লাশি চলছে।

প্রসঙ্গত, নাইজার প্রদেশে নাইজেরিয়ার তিনটি বড় জলবিদ্যুৎ বাঁধ (হাইড্রোইলেকট্রিক ড্যাম) রয়েছে এবং এ অঞ্চলটিতে নৌকাডুবির ঘটনা প্রায়ই ঘটে থাকে। গত বছর একই এলাকায় একটি ধর্মীয় উৎসব থেকে ফেরার পথে নারী ও শিশুবোঝাই একটি নৌকা ডুবে অন্তত ৬০ জনের মৃত্যু হয়েছিল।

কিউএনবি/অনিমা/২৮ জুলাই ২০২৫,/সকাল ১১:১২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit