বুধবার, ১৭ জুন ২০২৬, ১২:০০ অপরাহ্ন

র‍্যাবের অভিযান ভাঙ্গায় টোল প্লাজায় সাড়ে ১৫ কেজি গাঁজাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার..

অনলাইন নিউজ ডেস্ক :
  • Update Time : রবিবার, ২৭ জুলাই, ২০২৫
  • ৩৫ Time View
সংগৃহীত ছবি..

অনলাইন নিউজ

ফরিদপুরের ভাঙ্গা টোল প্লাজা এলাকায় অভিযান চালিয়ে প্রায় সাড়ে চার লাখ টাকা মূল্যমানের সাড়ে ১৫ কেজি গাঁজাসহ এক দম্পতিকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-১০, সিপিসি-৩ ফরিদপুর ক্যাম্পের সদস্যরা। গ্রেপ্তারকৃতরা হলেন—মো. কামাল খান (৪৬) এবং তার স্ত্রী তাসলিমা বেগম (৩৬)। তারা গোপালগঞ্জ জেলার মুকসুদপুর থানার বাসিন্দা। শনিবার রাতে ঢাকা টাইমসকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন র‍্যাব-১০, সিপিসি-৩, ফরিদপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার তারিকুল ইসলাম। তিনি জানান, শুক্রবার বিকালে র‍্যাব-১০, সিপিসি-৩, ফরিদপুর ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ভাঙ্গা থানাধীন টোল প্লাজা এলাকায় চেকপোস্ট স্থাপন করে। এ সময় ‘নড়াইল এক্সপ্রেস’ পরিবহনের ঢাকা মেট্রো-ব-১২-৩৬০১ নাম্বারের বাস থামিয়ে তল্লাশি চালানো হয়। এতে বাস থেকে সাড়ে ১৫ কেজি গাঁজা উদ্ধার এবং মো. কামাল খান ও তার স্ত্রী তাসলিমা বেগমকে গ্রেপ্তার করা হয়। স্কোয়াড্রন লিডার তারিকুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃত স্বামী-স্ত্রী পেশাদার মাদক কারবারি এবং দীর্ঘদিন ধরে পরস্পর যোগসাজশে দেশের বিভিন্ন এলাকায় গাঁজাসহ অন্যান্য মাদকদ্রব্য সরবরাহ করে আসছিলেন। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় মোট সাতটি মাদক মামলা রয়েছে।

 

অনলাইন নিউজ ডেস্ক :
কিউএনভি/রাজ/২৭ জুলাই ২০২৫/ সকাল:১১.৫৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit