রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম
প্রবল বর্ষণে ব্যাংকক পানির নিচে, দুর্যোগকবলিত এলাকা ঘোষণা মোহাম্মদপুরে অফিসে হামলা ও লুটপাট, জমি দখলের অভিযোগ রাড্ডা কার্যালয় ভাঙচুরে পুলিশের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন, তদন্ত কমিটি গঠন ১ অক্টোবরের মধ্যে প্রাথমিকে নিয়োগপত্র না পেলে পরবর্তীতে বিবেচনা: শিক্ষামন্ত্রী জাসদ কার্যালয়ে ‘জয় বাংলা’স্লোগান ও গোপন বৈঠক, আ.লীগ সন্দেহে আটক ৫০ সারা দেশের বিদ্যুৎকেন্দ্রে নিরাপত্তা জোরদারের নির্দেশ ঘুরে দাঁড়িয়েছে যুক্তরাজ্যে বাংলাদেশের পোশাক রপ্তানি ভারতে বসে ফেসবুকে হুমকি-ধমকি দিয়ে লাভ হবে না: বিদ্যুৎমন্ত্রী পাতলা ওড়নায় মাথার চুল দেখা গেলে নারীর নামাজ হবে কি? জাগরিত চোখে স্বপ্ন দেখার নামই জীবন: কবি আবদুল হাই শিকদার

কালোজিরায় রয়েছে যে-সব উপকারিতা

Reporter Name
  • Update Time : শনিবার, ২৬ জুলাই, ২০২৫
  • ৫৯ Time View

ডেস্ক নিউজ : কালোজিরা স্বাস্থ্য উপকারিতায় ভরপুর একটি মশলা যা রান্নায় স্বাদ বৃদ্ধির পাশাপাশি নানা ওষুধি গুণে সমৃদ্ধ। এর মধ্যে রয়েছে অ্যান্টি-অক্সিড্যান্টস, যা কোষগুলোকে ক্ষতি থেকে রক্ষা করে এবং শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী করে। কালো জিরা সর্দি-কাশি, জ্বর এবং অন্যান্য সংক্রমণ থেকে শরীরকে সুরক্ষা প্রদান করে।

কালো জিরার পুষ্টিগুণে গ্যাস, অম্বল, পেট ফাঁপা এবং বদহজমের সমস্যাও দূর হয়। এটি অ্যান্টি-ইনফ্লেম্যাটরি গুণে সমৃদ্ধ, যা শরীরের ইনফ্লেমেশন কমাতে সাহায্য করে এবং আর্থ্রাইটিসের মতো সমস্যাগুলি থেকে মুক্তি দেয়। কালো জিরা মেটাবলিজম রেট বৃদ্ধি করে এবং অতিরিক্ত খিদে কমায়, যা শরীরের ওজন কমাতে সাহায্য করে।

এছাড়া কালো জিরার অ্যান্টি-অক্সিডেন্টস অক্সিডেটিভ স্ট্রেস কমায়, ফলে ত্বক মসৃণ ও উজ্জ্বল থাকে। এটি রক্তে শর্করার পরিমাণ নিয়ন্ত্রণে সহায়ক এবং ব্লাড সুগার থাকার সময় উপকারী। চুলের গোড়া মজবুত করে, চুলের স্বাস্থ্য ভালো রাখে এবং চুল পড়া কমায়। 

কালো জিরার অন্যতম গুরুত্বপূর্ণ গুণ হলো এটি রক্তে কোলেস্টেরল কমাতে সাহায্য করে, যার ফলে হৃদরোগের ঝুঁকি কমে। প্রতিদিন এক কাপ পানিতে ১ চা চামচ কালো জিরা মিশিয়ে ৫ থেকে ১০ মিনিট ফোটাতে পারেন। এরপর খালি পেটে হালকা গরম অবস্থায় এটি পান করুন এবং উপকারিতার পূর্ণ সুবিধা নিন।

কিউএনবি/অনিমা/২৬ জুলাই ২০২৫,/বিকাল ৫:১৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit