বুধবার, ১৭ জুন ২০২৬, ০৬:২৩ অপরাহ্ন

অস্ট্রেলিয়া ও কানাডাও কী ইসরাইলের বিপক্ষে?

অনলাইন নিউজ ডেস্ক:
  • Update Time : শনিবার, ২৬ জুলাই, ২০২৫
  • ৫২ Time View
সংগৃহীত ছবি..

অনলাইন নিউজ

গাজায় চলমান যুদ্ধ এবং ফিলিস্তিনিদের উপর ইসরাইলি আগ্রাসন নিয়ে এবার প্রকাশ্যে ক্ষোভ জানাল ইসরাইলের তিন ঘনিষ্ঠ মিত্র—ফ্রান্স, কানাডা ও অস্ট্রেলিয়া। গত কয়েক মাসে গাজায় রক্তক্ষয়ী সংঘাত এবং মানবিক বিপর্যয়ের জন্য ফ্রান্স একাধিকবার দোষারোপ করেছে তেল আবিবকে। পাশাপাশি, ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়ে যুদ্ধ থামানোর আহ্বান জানিয়েছে দেশটি। এবার একই সুরে কথা বলেছে কানাডা ও অস্ট্রেলিয়া। তাদের অভিযোগ, ইসরাইল যুদ্ধাপরাধে লিপ্ত হয়েছে এবং গাজার মানুষের কাছে ত্রাণ পৌঁছাতে বাধা দিচ্ছে, যা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অন্থনি আলবানেজ এক বিবৃতিতে বলেছেন, ইসরাইলের হামলায় গাজা এখন মানবিক বিপর্যয়ের মুখে। ক্ষুধার্ত ও নিরাপরাধ গাজাবাসীর পাশে দাঁড়াতে তিনি বিশ্ব সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান। তিনি অভিযোগ করেন, ইসরাইল খাদ্য ও পানির সন্ধানে বের হওয়া সাধারণ মানুষদের লক্ষ্য করে গুলি চালাচ্ছে।কই রকম বক্তব্য দেন কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি। তিনি বলেন, কানাডা থেকে পাঠানো মানবিক সহায়তা গাজায় পৌঁছাতে বাধা দিচ্ছে ইসরাইল, যা আন্তর্জাতিক আইন লঙ্ঘনের শামিল। গাজায় চলমান ভয়াবহ মানবিক সংকট নিরসনে দ্রুত যুদ্ধবিরতি চুক্তির আহ্বান জানান কার্নি। তিনি আরও বলেন, গাজার ভৌগোলিক অখণ্ডতা রক্ষায় ইসরাইলকে সম্মান দেখাতে হবে। এমন প্রেক্ষাপটে ফ্রান্স আরও বড় পদক্ষেপ নিতে যাচ্ছে। দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো ঘোষণা দিয়েছেন, আগামী সেপ্টেম্বর মাসে জাতিসংঘে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে আনুষ্ঠানিক স্বীকৃতি দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন তিনি। ম্যাক্রো বলেন, “শুধু যুদ্ধবিরোতির মাধ্যমেই শান্তি সম্ভব। নিরীহ ফিলিস্তিনিদের দুর্দশা লাঘবের এখনই সময়। ফ্রান্সের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে ফিলিস্তিন কর্তৃপক্ষ একে “ঐতিহাসিক পদক্ষেপ” বলে অভিহিত করেছে।ফরাসি অবস্থানকে কড়া ভাষায় আক্রমণ করেছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি বলেন, “ফ্রান্স যদি ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়, তবে ২০২৩ সালের ৭ই অক্টোবর হামাস যে হামলা চালিয়েছিল, সেটাকেও বৈধতা দেওয়া হবে।

অনলাইন নিউজ ডেস্ক :
কিউএনবি/রাজ/২৬ জুলাই ২০২৫/ বিকাল :০৪.১৫

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit