রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৬:০০ পূর্বাহ্ন
শিরোনাম
কুড়িগ্রাম জেলা বিএনপি’র কমিটি ভাঙ্গার দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন বৃহত্তর ঢাকা সাংবাদিক ফোরামের সভাপতি নূরুদ্দিন, সম্পাদক মোমিন বিচারবহির্ভূত হত্যাকাণ্ড প্রায় শূন্যের কোঠায়: আইনমন্ত্রী বঙ্গভবন ছেড়ে গুলশানের বাসভবনে উঠছেন সাহাবুদ্দিন প্রথম স্বর্ণ ইংল্যান্ডের, স্বাগতিকদের হাসি ডানকান স্কটের হাতে আন্দোলন প্রত্যাহার করল ককরোচ জনতা পার্টি ধর্মের ভিত্তিতে বিভাজন নয়, সবাইকে সমান মর্যাদা দিতে হবে: আইনমন্ত্রী নিষিদ্ধ আ.লীগের কার্যক্রম, মায়ের অভিযোগে সাবেক ভাইস চেয়ারম্যান গ্রেপ্তার শার্শায় বিএনপি নেতা সুজা’র ইন্তিকাল ডিবি পরিচয়ে ডাকাতি মামলায় আরো ২ আসামী আটক

খাগড়াছড়িতে দুই গ্রুপের গোলাগুলিতে নিহত ৪

অনলাইন নিউজ ডেস্ক :
  • Update Time : শনিবার, ২৬ জুলাই, ২০২৫
  • ৪৫ Time View
সংগৃহীত ছবি..

অনলাইন নিউজ..

খাগড়াছড়ির দীঘিনালায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই আঞ্চলিক সংগঠনের মধ্যে গোলাগুলিতে চারজন নিহত হয়েছেন। শুক্রবার (২৫ জুলাই) রাতে উপজেলার দুর্গম নাড়াইছড়ির দূলূছড়ি পাহাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন দিঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাকারিয়া। পুলিশ জানায়, ঘটনাস্থল দুর্গম এলাকা হওয়ায় সেখান থেকে সংবাদ সংগ্রহ করা এবং নিরাপত্তা বাহিনীর পৌঁছানো অনেক কষ্টসাধ্য। তাই এখন পর্যন্ত নিহতদের নাম-পরিচয় শনাক্ত করা যায়নি। অফিসার ইনচার্জ (ওসি) মো. জাকারিয়া বলেন, খবর পেয়েছি গতকাল রাত ৮টার দিকে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ইউপিডিএফ এবং জেএসএস সদস্যদের মাঝে প্রায় তিন থেকে চারশ রাউন্ড গোলাগুলি হয়েছে। এতে ৪ জন নিহত হয়েছেন। এখনো তাদের নাম-পরিচয় জানা যায়নি। পরিস্থিতি এখনো থমথমে উল্লেখ করে তিনি আরও বলেন, সকাল থেকে দু‘পক্ষ মুখোমুখি রয়েছে। যেকোনো সময় আবারও সংঘর্ষ শুরু হতে পারে। আমাদের লোক পাঠানোর চেষ্টা চলছে।

 

অনলাইন নিউজ ডেস্ক :
কিউএনবি/রাজ/২৬ জুলাই ২০২৫/ দুপুর :০১.১৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit