শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৪ অপরাহ্ন
শিরোনাম
‘গেরুয়া’ দলে যোগ দিয়ে যে বার্তা দিলেন অভিনেত্রী মানসী ধর্ম যাই হোক, রাষ্ট্রের কাছে সব নাগরিকের অধিকার সমান : সড়ক প্রতিমন্ত্রী সংখ্যালঘু নির্যাতনের বিচার নিশ্চিত হয়নি, বিচারহীনতার সংস্কৃতি দূর করার চেষ্টা চলছে: নাহিদ ইসলাম গাজায় ধ্বংসস্তূপে তাবু টানিয়েই চলছে দন্তচিকিৎসা নবম পে স্কেল বাস্তবায়ন হবে কিভাবে, জানালেন বাণিজ্যমন্ত্রী যুক্তরাষ্ট্র কখনোই বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু বানায় না: জেডি ভ্যান্স দেশের সকল ধর্মের মানুষ নির্বিঘ্নে নিজ নিজ ধর্ম পালন করছে : আইনমন্ত্রী ওজন কমানোর প্রভাবে বদলে যেতে পারে ক্ষুধা, ঘুম ও মানসিক অবস্থা ৪ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত? গাজা থেকে ১৮ লাখ ৬০ হাজার ফিলিস্তিনিকে স্থানান্তরের পরিকল্পনা ইসরাইলের

উত্তরায় বন্ধ নাটক-সিনেমার শুটিং, ক্ষোভ প্রকাশ তারকাদের

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৫ জুলাই, ২০২৫
  • ৪৬ Time View

বিনোদন ডেস্ক : রোববার (২০ জুলাই) উত্তরা সেক্টর ৪-র হাউজ মালিকদের ‘শুটিং বন্ধ’  সংক্রান্ত একটি চিঠি দেয়া হয়েছে। চিঠিতে জানানো হয়, আবাসিক এলাকায় বাণিজ্যিক উদ্দেশ্যে শুটিং হাউজ পরিচালনা করা সম্পূর্ণ আবাসিক নীতিমালার পরিপন্থী। এছাড়া শুটিংয়ের কারণে স্বাভাবিক পরিবেশ নষ্ট, সেক্টরবাসীর ন্যায্য অধিকার ক্ষুণ্ণ, সবার নিরাপত্তা এবং শান্তিপূর্ণ পরিবেশের কথা বিবেচনা করে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

উত্তরা সেক্টর ৪ এলাকায় শুটিং হাউজ তিনটি। এগুলো হলো লাবণী-৪, লাবণী-৫ ও আপনঘর-২। চিঠির মাধ্যমে হঠাৎ শুটিং হাউজগুলো বন্ধের নির্দেশে ক্ষোভ প্রকাশ করেছেন অভিনেতা ও ডিরেক্টর গিল্ডের সভাপতি শহীদুজ্জামান সেলিম। তিনি বলেন,একটা হাউসে অনেক ধারাবাহিকের শুটিং চলে, অনেক কন্টিনিউটি আছে। তাই হঠাৎ করে বললেই হয় না, একটা সময় দিয়ে বন্ধের চিঠি দিতে পারত।গিল্ডের সাধারণ সম্পাদক ফরিদুল হাসান বলেন,বিষয়টি নিয়ে আমরা সকল সংগঠনের সঙ্গে আলোচনা করব। এরপর উত্তরা কল্যাণ সমিতির সঙ্গে বসার পরিকল্পনা রয়েছে।নির্মাতা তপু খান বলেন,সরাসরি নিষেধাজ্ঞা শিল্পসংস্কৃতি বিকাশে বাধার শামিল। সংশ্লিষ্ট সংগঠনগুলোকে অনুরোধ করছি জরুরি ব্যবস্থা গ্রহণ করার জন্য।

এ প্রসঙ্গে ‘অভিনয় শিল্পী সংঘ’র সাধারণ সম্পাদক অভিনেতা রাশেদ মামুন অপু ক্ষোভ প্রকাশ ও প্রতিবাদ জানিয়ে বলেন,অভিযোগগুলো মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত বলে মনে হয়েছে। একটি মহল দীর্ঘদিন ধরেই উত্তরার শুটিং হাউজ উচ্ছেদের পাঁয়তারা করছে। আবাসিক এলাকায় নানান রকম অফিস হয়। শত শত স্কুল হয়, মাল্টিটাইপ ব্যবসা হয়।

শুধু শুটিংয়ে সমস্যা! আগেও এ ধরনের চেষ্টা হয়েছে। সংশ্লিষ্ট সংগঠনগুলো স্থানীয় সংসদ সদস্য, সিটি কর্পোরেশন এবং পুলিশ প্রশাসন মিলে সুনির্দিষ্ট নীতিমালা করে সমাধান করেছেন। এবারও আশা করি তাই হবে। সংশ্লিষ্ট সবার দৃষ্টি আকর্ষণ করছি।

 

কিউএনবি/আয়শা/২৫ জুলাই ২০২৫,/বিকাল ৪:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit