শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৪ অপরাহ্ন
শিরোনাম
‘গেরুয়া’ দলে যোগ দিয়ে যে বার্তা দিলেন অভিনেত্রী মানসী ধর্ম যাই হোক, রাষ্ট্রের কাছে সব নাগরিকের অধিকার সমান : সড়ক প্রতিমন্ত্রী সংখ্যালঘু নির্যাতনের বিচার নিশ্চিত হয়নি, বিচারহীনতার সংস্কৃতি দূর করার চেষ্টা চলছে: নাহিদ ইসলাম গাজায় ধ্বংসস্তূপে তাবু টানিয়েই চলছে দন্তচিকিৎসা নবম পে স্কেল বাস্তবায়ন হবে কিভাবে, জানালেন বাণিজ্যমন্ত্রী যুক্তরাষ্ট্র কখনোই বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু বানায় না: জেডি ভ্যান্স দেশের সকল ধর্মের মানুষ নির্বিঘ্নে নিজ নিজ ধর্ম পালন করছে : আইনমন্ত্রী ওজন কমানোর প্রভাবে বদলে যেতে পারে ক্ষুধা, ঘুম ও মানসিক অবস্থা ৪ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত? গাজা থেকে ১৮ লাখ ৬০ হাজার ফিলিস্তিনিকে স্থানান্তরের পরিকল্পনা ইসরাইলের

প্রচারে আসছে মোশাররফ করিমের নতুন ধারাবাহিক

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৫ জুলাই, ২০২৫
  • ৪০ Time View

বিনোদন ডেস্ক : বেশ কিছুদিন আগে একটি নতুন ধারাবাহিক নাটকের শুটিং শুরু করেছিলেন জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম। নাম ‘শাদী মোবারক’। এটি রচনা করেছেন আহমেদ শাহাবুদ্দিন। পরিচালনা করেছেন শামীম জামান।

নির্মাতা জানিয়েছেন, আগামী ৩ আগস্ট থেকে মাছরাঙা টিভিতে সপ্তাহে টানা পাঁ চদিন রাত ৮টা ৩০ মিনিটে নাটকটি প্রচার হবে। এটি মূলত পারিবারিক গল্পের নাটক। এ নির্মাতার প্রায় সব নাটকেই মোশাররফ করিমের উপস্থিতি মেলে। এ নাটকেও ব্যতিক্রম হয়নি।

এ প্রসঙ্গে শামীম জামান বলেন, ‘যে নাটকে মোশাররফ থাকে সেই নাটকের প্রতি দর্শকের একটা আলাদা আগ্রহ থাকে। তা ছাড়া তার সঙ্গে সম্পর্কটা আমার বন্ধুত্বের। বন্ধুর চেয়েও বড় কথা হলো তার সঙ্গে আমার কাজের বোঝাপড়াটা খুব চমৎকার। এজন্য তাকে নিয়ে নাটক নির্মাণ করি। সব মিলিয়ে খুব ভালো হয়েছে নাটকটি। আশা করছি প্রচারে এলে দর্শকের ভালে লাগবে।’

নাটকটিতে অভিনয় প্রসঙ্গে মোশাররফ করিম বলেন, ‘শামীম জামানের সঙ্গে আমার কাজের রসায়ন বেশ ভালো। আগেও আমরা একাধিক ধারাবাহিক নাটকে একসঙ্গে কাজ করেছি। সেগুলো দর্শকরা পছন্দও করেছেন। এবার নতুন কাজ শুরু করলাম। আশা করি এটিও দর্শকরা উপভোগ করবেন।’

এদিকে নাটকের বাইরে গত কয়েক বছর সিনেমায়ও সময় দেন মোশাররফ করিম। সর্বশেষ গত রোজার ঈদে তার অভিনীত ‘চক্কর ৩০২’ নামে একটি সিনেমা প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে।

 

 

কিউএনবি/আয়শা/২৫ জুলাই ২০২৫,/দুপুর ১:২২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit