শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৪ অপরাহ্ন
শিরোনাম
‘গেরুয়া’ দলে যোগ দিয়ে যে বার্তা দিলেন অভিনেত্রী মানসী ধর্ম যাই হোক, রাষ্ট্রের কাছে সব নাগরিকের অধিকার সমান : সড়ক প্রতিমন্ত্রী সংখ্যালঘু নির্যাতনের বিচার নিশ্চিত হয়নি, বিচারহীনতার সংস্কৃতি দূর করার চেষ্টা চলছে: নাহিদ ইসলাম গাজায় ধ্বংসস্তূপে তাবু টানিয়েই চলছে দন্তচিকিৎসা নবম পে স্কেল বাস্তবায়ন হবে কিভাবে, জানালেন বাণিজ্যমন্ত্রী যুক্তরাষ্ট্র কখনোই বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু বানায় না: জেডি ভ্যান্স দেশের সকল ধর্মের মানুষ নির্বিঘ্নে নিজ নিজ ধর্ম পালন করছে : আইনমন্ত্রী ওজন কমানোর প্রভাবে বদলে যেতে পারে ক্ষুধা, ঘুম ও মানসিক অবস্থা ৪ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত? গাজা থেকে ১৮ লাখ ৬০ হাজার ফিলিস্তিনিকে স্থানান্তরের পরিকল্পনা ইসরাইলের

প্রতারণার অভিযোগে বিটিএসের এজেন্সি হাইবের অফিসে পুলিশের অভিযান

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৪ জুলাই, ২০২৫
  • ৪৩ Time View

বিনোদন ডেস্ক : কে-পপ সুপারস্টার ব্যান্ড বিটিএসের ম্যানেজমেন্ট সংস্থা হাইব এবার তদন্তের মুখে। প্রতারণামূলক শেয়ার লেনদেনের অভিযোগে দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে অবস্থিত প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয়ে তল্লাশি চালিয়েছে পুলিশ। সিউল মেট্রোপলিটন পুলিশের ফিন্যান্সিয়াল ক্রাইম ইনভেস্টিগেশন ইউনিট জানিয়েছে, বৃহস্পতিবার (২৪ জুলাই) ইয়ংসান জেলায় হাইবের সদর দপ্তরে অভিযান চালানো হয়। এক বিবৃতিতে তারা বলে, আমরা হাইবের অফিসে তল্লাশি ও জব্দ অভিযান পরিচালনা করছি। 

ইন্ডিয়ান এক্সপ্রেস থেকেজানা যায়, মূল অভিযোগটি ঘুরে ফিরে এসেছে হাইবের প্রতিষ্ঠাতা ব্যাং শি-হিউকের বিরুদ্ধে। অভিযোগ অনুযায়ী, ২০২০ সালে কোম্পানির আইপিও চলাকালীন সময় প্রাথমিক বিনিয়োগকারীদের বিভ্রান্তিকর তথ্য প্রদান করে তিনি প্রায় ২০০ বিলিয়ন ওন যা প্রায় ১৪৬ মিলিয়ন মার্কিন ডলারের সমপরিমাণ অবৈধভাবে লাভ করেন।

এদিকে, হাইব কর্তৃপক্ষ সমস্ত অভিযোগ অস্বীকার করেছে। তারা এক বিবৃতিতে জানিয়েছে, ‘প্রাথমিক শেয়ারবাজারে তালিকাভুক্তির সময় আমরা সব আইন ও নিয়মকানুন যথাযথভাবে অনুসরণ করেছি। আমরা তদন্ত সংস্থার সঙ্গে পূর্ণ সহযোগিতা করছি এবং সত্য প্রকাশে প্রতিশ্রুতিবদ্ধ।’ তদন্ত শুরুর সময়টা বেশ তাৎপর্যপূর্ণ, কারণ বর্তমানে বিটিএসের সাত সদস্যই সামরিক দায়িত্ব পালনে ব্যস্ত রয়েছেন। দলের প্রত্যাবর্তন পরিকল্পনা রয়েছে ২০২৬ সালে, যার অংশ হিসেবে নতুন অ্যালবাম এবং বিশ্বভ্রমণ কনসার্টের প্রস্তুতি চলছে।

উল্লেখ্য, বিটিএসের প্রভাব কেবল সংগীত জগতেই সীমাবদ্ধ নয়; কোরিয়া কালচার অ্যান্ড ট্যুরিজম ইনস্টিটিউটের তথ্যমতে, তারা বছরে ৫.৫ ট্রিলিয়ন ওন যা প্রায় ৪ বিলিয়ন মার্কিন ডলার অর্থনৈতিক অবদান রাখে, যা দক্ষিণ কোরিয়ার জিডিপির ০.২ শতাংশের সমান।

 

 

কিউএনবি/আয়শা/২৪ জুলাই ২০২৫,/রাত ১০:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit