বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪২ পূর্বাহ্ন

বোচাগঞ্জে এক নারীকে কুপিয়ে জখম আটক-১

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৪ জুলাই, ২০২৫
  • ৫২ Time View

বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলায় পূর্ব শত্রুতার জেরে নীলা রানী (৪৪) নামের এক সনাতন ধর্মাবলম্বী নারীকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মামলার এজাহার সূত্রে জানা যায়, উপজেলার ৪নং আটগাঁও ইউনিয়নের মনিপুর গ্রামের মৃত অনিত্র চন্দ্র রায়ের স্ত্রী নীলা রানী মঙ্গলবার (২৩ জুলাই) সন্ধ্যা আনুমানিক সাড়ে ৬টার দিকে নিজ ফসলি জমি দেখে বাড়ি ফিরছিলেন।

এ সময় একই ইউনিয়নের মো. মোজাম্মেল হকের তিন ছেলে সাবেক ইউপি সদস্য বাবুল ইসলাম (৫৫), শরিফুল ইসলাম (৪০), তরিকুল ইসলাম (৪২) ও বাবুল ইসলামের ছেলে মুন্না ইসলাম (২৯),নীলা রানীকে একা পেয়ে রাস্তায় পথরোধ করে ধারালো অস্ত্র দিয়ে আক্রমণ চালায় বলে অভিযোগ করেন আহত নারীর ছেলে এনাফ চন্দ্র রায়। ঘটনার পর গুরুতর আহত অবস্থায় নীলা রানীকে উদ্ধার করে বোচাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

এ ঘটনায় এনাফ চন্দ্র রায় বাদী হয়ে বোচাগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। মামলা নং-১৭ মামলায় সাবেক ইউপি সদস্য বাবুল ইসলামকে পুলিশ গ্রেপ্তার করেছে। বোচাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান জাহিদ সরকার বলেন, ভুক্তভোগীর ছেলে বাদী হয়ে একটি মামলা করেছেন। একজনকে গ্রেপ্তার করা হয়েছে, বাকি অভিযুক্তদের দ্রুত আইনের আওতায় আনা হবে।

 

কিউএনবি/আয়শা/২৪ জুলাই ২০২৫,/রাত ৮:২৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit