রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৬:০৮ অপরাহ্ন

ডোমারে কিন্ডারগার্টেন ও বে-সরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের মানববন্ধন

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৪ জুলাই, ২০২৫
  • ৫৫ Time View

আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি : নীলফামারীর ডোমারে পঞ্চম শ্রেণির প্রাথমিক বৃত্তি পরীক্ষায় কিন্ডারগার্টেন ও বে-সরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদেরকে অংশগ্রহণের সুযোগ না দেয়ার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। বৃহস্পতিবার (২৪ জুলাই) সকাল ১১টায় ডোমার উপজেলা পরিষদ চত্ত্বরে বাংলাদেশ কিন্ডারগার্টেন সোসাইটি ডোমার উপজেলা শাখার আয়োজনে ঘন্টা ব্যাপি মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। কর্মসূচীতে সভাপতিত্ব করেন বাংলাদেশ কিন্ডারগার্টেন সোসাইটি ডোমার উপজেলা শাখার সভাপতি ও ডোমার ফুলকুড়ি একাডেমির অধ্যক্ষ দেলাওয়ার রহমান।

ডোমার আইডিয়াল একাডেমীর সিনিয়র শিক্ষক মাহবুব আলম এর সঞ্চালনায় আইডিয়াল একাডেমির অধ্যক্ষ মাওলানা মসলেহুদ্দীন শাহ, এবি মডেল কিন্ডারগার্ডেনের পরিচালক আবু বক্কর সিদ্দিক, প্রতিভা কিন্ডাারগার্ডেনের অধ্যক্ষ ভবেন্দ্রনাথ রায়, অনুশীলন প্রি ক্যাডেট একাডেমির পরিচালক শাহজাহান সিরাজ, ফুলকুড়ি একাডেমির সহকারী শিক্ষিকা আজিজা শিরিন, মুক্তিযোদ্ধা স্মৃতি কিন্ডারগার্ডেনের পরিচালক জাকিউল আলম শাকী, শিক্ষক খোরশেদ আলম, রেবতী মোহন, মিজানুর রহমান, রেজাউল হক বিপ্লব প্রমূখ বক্তব্য রাখেন।

কর্মূসূচিতে উপজেলার সকল কিন্ডারগার্টের ও বে-সরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষিকাগণ উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, কেবল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের অন্তর্ভুক্ত করে প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৫ আয়োজন একটি বৈষম্যমূলক সিদ্ধান্ত। অথচ ২০০৯ সাল থেকে ২০১৯ সাল পর্যন্ত প্রাথমিক সমাপনী এবং ২০২২ সালের বৃত্তি পরীক্ষায় কিন্ডারগার্টেন ও বেসরকারি প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উল্লেখযোগ্য সাফল্য দেখিয়েছে। বৃত্তি শুধু আর্থিক সহায়তা নয়, এটি শিশুদের আত্মবিশ্বাস, মেধার স্বীকৃতি ও অগ্রগতির অনুপ্রেরণা। বন্ধুদের সঙ্গে পরীক্ষা দিতে না পারায় শিশুদের মধ্যে হতাশা ও বৈষম্যবোধ তৈরি হবে। এতে শিক্ষার্থী ও অভিভাবকেরা মানসিক চাপের মুখে পড়বে, যার দায় সরকার এড়াতে পারে না। মানববন্ধন শেষে ডোমার উপজেলা নির্বাহী কর্মকর্তার এবং উপজেলা প্রাথমিক কর্মকর্তার নিকট স্মারকলিপি প্রদান করেন আন্দোলনকারীরা।

কিউএনবি/অনিমা/২৪ জুলাই ২০২৫,/বিকাল ৩:২৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit