রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৮:৪৪ অপরাহ্ন
শিরোনাম
আশুলিয়ায় জাতীয়তাবাদী মোটর চালক দলের ১২৫ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা রাতভর রাশিয়া-ইউক্রেনের পাল্টাপাল্টি হামলা, শিশুসহ নিহত ৭ নওগাঁর পত্নীতলায় চোলাইমদসহ এক মহিলা আটক  আশুলিয়ায় জাতীয়তাবাদী মোটর চালক দলের ১২৫ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ফুলবাড়ী ২৯ বিজিবি সীমান্ত এলাকায় চোরাচালান অভিযান চালিয়ে ১ লক্ষ ৯৯ হাজার টাকার মাদক আটক ॥ শঙ্কায় উইন্ডিজ, ২০২৭ বিশ্বকাপে খেলতে বাংলাদেশের সামনে যে সমীকরণ মোট ভোটার ১২ কোটি ৮৬ লাখ, এই তালিকায় স্থানীয় নির্বাচন জ্বালানি উৎসের বৈচিত্র্য নিশ্চিতের তাগিদ প্রধানমন্ত্রীর ভারতের বাংলাদেশ সফর অনিশ্চিত, দুশ্চিন্তায় বিসিবি মানিকগঞ্জে মায়ের সঙ্গে অভিমান করে কিশোরের আত্মহত্যা

নওগাঁর পত্নীতলায় বজ্রপাতে নিহত ১, আহত ৪

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৪ জুলাই, ২০২৫
  • ১১০ Time View

তানভীর চৌধুরী, নওগাঁ প্রতিনিধি : নওগাঁর পত্নীতলায় উপজেলার পশ্চিম পাটিচড়া গ্রামে বৃহস্পতিবার সকাল আনুমানিক সাড়ে ৯টায় বজ্রপাতে স্বাধীন (২৬) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এসময় বাবু লাল (৫৫), ফুল মনি (৫২), ইনসানুয়েল (৪২) এবং প্রনয় (৫০) নামে চারজন আহত হয়েছেন।নিহত স্বাধীন পশ্চিম পাটিচড়া ডোহানগর গ্রামের আব্দুর রহমানের ছেলে। আহত বাবু লাল, ফুল মনি, ইনসানুয়েল এবং প্রনয় একই এলাকার বাসিন্দা।

হাসপাতাল ও স্থানীয় সূত্রে জানাগেছে, বৃহস্পতিবার সকাল আনুমানিক সাড়ে ৯টায় স্বাধীন মাঠে পাওয়ার টিলার চালানোর সময় এবং অন্যান্যরা ঐ একই মাঠে কাজ করা কালীন সময়ে বৃষ্টি আরম্ভ হলে তারা পার্শ্ববর্তী একটি ঘরে আশ্রয় নেয়। এসময় তাদের উপর আকস্মিক বজ্রপাত ঘটলে স্থানীয়রা তাৎক্ষণিক তাদের আহত অবস্থায় উদ্ধার করে পত্নীতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক স্বাধীনকে মৃত ঘোষনা করেন। আহত অপর চারজনের মধ্যে বাবু লালের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাক্তার খালিদ সাইফুল্লাহ এর সাথে যোগাযোগ করা হলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

কিউএনবি/অনিমা/২৪ জুলাই ২০২৫,/বিকাল ৩:১৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit