মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৮:১৫ পূর্বাহ্ন

ফরিদপুরে দুই বাসে মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৪ জুলাই, ২০২৫
  • ১১৫ Time View

ডেস্ক নিউজ : ফরিদপুরে দুটি যাত্রীবাহী বাসের মধ্যে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে তিনজন নিহত এবং ১০ জন আহত হয়েছেন।

আজ বৃহস্পতিবার (২৪ জুলাই) সকাল ৯টার দিকে সদর উপজেলার কানাইপুর ইউনিয়নের করিমপুর এলাকায় আবুল হোসেন পেট্রল পাম্পের পাশে এ দুর্ঘটনা ঘটে।

করিমপুর হাইওয়ে থানার ওসি সালাউদ্দিন চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।

তাৎক্ষণিকভাবে নিহত ও আহতদের নাম-পরিচয় জানা যায়নি।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, ফরিদপুর থেকে মধুখালীগামী লোকাল রিক পরিবহন এবং চুয়াডাঙ্গা থেকে ঢাকাগামী রয়েল এক্সপ্রেস ঢাকা-খুলনা মহাসড়কের করিমপুর হোসেন ফিলিং স্টেশন এলাকা ক্রসিংয়ের সময় দুই বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হন। এ ঘটনায় আহত কমপক্ষে ১৫ জন। 

আহতদের উদ্ধার করে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এদিকে ঘটনার পরপরই সড়ক দুর্ঘটনার কারণে রাস্তার দুই পাশে যানজট শুরু হলে করিমপুর হাইওয়ে থানা পুলিশ যানজট মুক্ত করে মহাসড়কের যান চলাচল স্বাভাবিক করে ।

এ বিষয়ে করিমপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালাউদ্দিন চৌধুরী জানান, আমরা খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কার্যক্রম শুরু করি। লোকাল বাসের তিন যাত্রী ঘটনাস্থলেই নিহত হন। বাকি আহতদের উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তবে নিহত এবং আহতদের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।

তিনি জানান,  তারা লোকাল বাসের যাত্রী ছিলেন। তাদের নাম-ঠিকানা পরে জানাতে পারব। বাস দুটি জব্দ করা হয়েছে। 

কিউএনবি/অনিমা/২৪ জুলাই ২০২৫,/দুপুর ১:৩৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit