রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৮ পূর্বাহ্ন
শিরোনাম
পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম ২৩ সেপ্টেম্বর গুলশানে ঝটিকা মিছিল, গ্রেপ্তার ২৫ জন দশ দিনের রিমান্ডে নজরে পুতিনের ‘ডুমসডে প্লেন’, কী আছে ‘ফ্লাইং ক্রেমলিনে’ ঝুঁকি এড়াতে এআই মডেলের উন্নয়ন ধীর করার আহ্বান অ্যানথ্রপিক সিইওর সিগন্যাল অমান্য করে মোটরসাইকেলের ধাক্কা, ২ পুলিশ সদস্য আহত মোহাম্মদপুরে কিশোরগ্যাংয়ের কোনো অস্তিত্ব থাকবে না: ডিএমপি কমিশনার হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ৮৫৫ ইয়েমেন, রাশিয়া ও চীনে এআই দিয়ে অস্ত্র তৈরির চেষ্টা, নিষিদ্ধ হলো অ্যাকাউন্ট স্বামী নাকি অভিনয়, বিয়ের পর কোনটাকে বেশি গুরুত্ব দিচ্ছেন জেনিফার? আশুলিয়ার ধামসোনায় চেয়ারম্যান প্রার্থী গফুর মিয়ার পক্ষে ঐক্যবদ্ধ ছাত্রদল, বিজয় নিশ্চিতের প্রত্যয়

চিকিৎসা শেষে রাতে বাসায় ফিরেছেন খালেদা জিয়া

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৪ জুলাই, ২০২৫
  • ৪৮ Time View

ডেস্ক নিউজ : জরুরি স্বাস্থ্য পরীক্ষা শেষে রাতে বাসায় ফিরেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

বুধবার (২৩ জুলাই) দিবাগত রাত ২টা ৫২ মিনিটে গুলশানের বাসভবন ফিরোজায় পৌঁছেছেন তিনি।

এর আগে বুধবার রাত ১টা ১৮ মিনিটে বসুন্ধরা আবাসিক এলাকার এভার কেয়ার হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষার জন্য যান খালেদা জিয়া।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, বেগম খালেদা জিয়া হাসপাতালে জরুরি স্বাস্থ্য পরীক্ষা শেষে বাসায় ফিরে আসেন। চেয়ারপার্সনের ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেনকে উদ্ধৃত করে এ তথ্য জানান তিনি।

এভারকেয়ার হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক শাহাবুদ্দিন তালুকারের নেতৃত্বে একটি মেডিকেল বোর্ডের অধীনে বিএনপি চেয়ারপারসন চিকিৎসাধীন রয়েছেন।

দীর্ঘদিন ধরেই নানা জটিল রোগে ভুগছেন সাবেক এই প্রধানমন্ত্রী। এর আগেও বিভিন্ন সময়ে তাকে হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিতে হয়েছে। সর্বশেষ চলতি বছরে লন্ডন থেকেও চিকিৎসা নিয়ে দেশে ফেরেন।

উল্লেখ্য, লন্ডন থেকে চিকিৎসা শেষে দেশে ফিরে এ নিয়ে দ্বিতীয়বার চেকআপের জন্য হাসপাতালে গেলেন বিএনপি চেয়ারপারসন।

কিউএনবি/অনিমা/২৪ জুলাই ২০২৫,/সকাল ১১:২৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit