শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৭:৩৩ অপরাহ্ন
শিরোনাম
কে এই নাভি পিল্লে, যিনি পেলেন ২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার চট্টগ্রাম মহানগরীতে ক্রমান্বয়ে অনেক সাইকেল ট্র্যাক হবে: অর্থমন্ত্রী নোবেল শান্তি পুরস্কার পেলেন নাভি পিল্লে রিয়াদ বিমানবন্দরে হুথিদের হামলা: সৌদি যাত্রীবাহী উড়োজাহাজ ধ্বংস, ফ্লাইট স্থগিত সেঞ্চুরি ছোঁয়া হলো না তামিমের, প্রথম সেশনে ফুরফুরে মেজাজে বাংলাদেশ রাবিতে সাংবাদিকদের ওপর হামলা, ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ নোয়াখালীতে সারা এক্সপ্রেস বন্ধের দাবি, সাবেক মেয়র সোহেলের বিরুদ্ধে নানা অভিযোগ নোয়াখালীতে এসিড পান করে যুবকের মৃত্যু পারিবারিক সম্পত্তি বিরোধকে রাজনৈতিক রঙ দেওয়ার অপচেষ্টা, লালমনিরহাট জেলা বিএনপির তীব্র নিন্দা ও প্রতিবাদ নরসিংদীতে যুবদল নেতাকে কাফন পাঠিয়ে হুমকি 

মনিরামপুরে ২৮ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা ও পুরষ্কার প্রদান

স্টাফ রিপোর্টার,মনিরামপুর(যশোর) ।
  • Update Time : বুধবার, ২৩ জুলাই, ২০২৫
  • ১২২ Time View

স্টাফ রিপোর্টার,মনিরামপুর(যশোর) : যশোরের মনিরামপুরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক(সমমান) পরীক্ষায় অংশ নিয়ে ভাল ফলাফল করায় ২৮ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়। ভূষিত করা হয় ক্রেষ্ট, ফুল ও সার্টিফিকেট দিয়ে। জেলা ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস বুধবার সকাল ১০ টায় এ অনুষ্ঠানের আয়োজন করে।

মনিরামপুর উপজেলা জিমনেসিয়ামে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যশোর জেলা শিক্ষা অফিসার মাহফুজুল হোসেন। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের পারফরমেন্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইনষ্টিটিউশনস স্কিম এসইডিপি প্রকল্পের আওতায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা সহকারি কমিশনার(ভূমি) নিয়াজ মাখদুম।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট শহীদ ইকবাল হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জিল্লুর রশীদ, মহিলা ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আফরোজা মাহমুদ, প্রেসক্লাব সভাপতি মজনুর রহমান, সহকারি অধ্যাপক মুহিবুল্লাহ মনু, প্রধান শিক্ষক তৌহিদ এলাহী প্রমুখ।

মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক(সমমান) স্তরের ২০২২ ও ২০২৩ সালের পরীক্ষায় ভাল ফলাফল করায় ২৮ জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান করা হয়।  উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জিল্লুর রশীদ জানান, এছাড়া এসব কৃতি শিক্ষার্থীকে এসএসসি(সমমান) লেভেলে প্রত্যেককে ১০ হাজার ও এইচএসসি(সমমান) লেভেলে ৩০ হাজার টাকা প্রদান করা হয়।

 

 

কিউএনবি/আয়শা/২৩ জুলাই ২০২৫,/রাত ৮:৪৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit