শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৬:২৭ অপরাহ্ন
শিরোনাম
কে এই নাভি পিল্লে, যিনি পেলেন ২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার চট্টগ্রাম মহানগরীতে ক্রমান্বয়ে অনেক সাইকেল ট্র্যাক হবে: অর্থমন্ত্রী নোবেল শান্তি পুরস্কার পেলেন নাভি পিল্লে রিয়াদ বিমানবন্দরে হুথিদের হামলা: সৌদি যাত্রীবাহী উড়োজাহাজ ধ্বংস, ফ্লাইট স্থগিত সেঞ্চুরি ছোঁয়া হলো না তামিমের, প্রথম সেশনে ফুরফুরে মেজাজে বাংলাদেশ রাবিতে সাংবাদিকদের ওপর হামলা, ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ নোয়াখালীতে সারা এক্সপ্রেস বন্ধের দাবি, সাবেক মেয়র সোহেলের বিরুদ্ধে নানা অভিযোগ নোয়াখালীতে এসিড পান করে যুবকের মৃত্যু পারিবারিক সম্পত্তি বিরোধকে রাজনৈতিক রঙ দেওয়ার অপচেষ্টা, লালমনিরহাট জেলা বিএনপির তীব্র নিন্দা ও প্রতিবাদ নরসিংদীতে যুবদল নেতাকে কাফন পাঠিয়ে হুমকি 

মনিরামপুরে আপো হোমিও বিশ্ববিদ্যালয়ে অভিযানে লাখ টাকা জরিমানা

Reporter Name
  • Update Time : বুধবার, ২৩ জুলাই, ২০২৫
  • ১৫৩ Time View

স্টাফ রিপোর্টার,মনিরামপুর(যশোর) : যশোরের মনিরামপুরে আপো হোমিওপ্যাথিক মেডিকেল বিশ্ববিদ্যালয়ে অভিযান চালিয়ে লাইসেন্স না থাকাসহ বিভিন্ন অনিয়মের অভিযোগে একলাখ টাকা জরিমানা করা হয়েছে। বুধবার বিকেলে ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে জরিমানা করে প্রতিষ্ঠানটির কার্যক্রম বন্ধের নির্দেশ দেন। আর এ বিষয়টি নিশ্চিত করেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট সহকারি কমিশনার(ভূমি) নিয়াজ মাখদুম।

অভিযোগ রয়েছে, মনিরামপুর সরকারি কলেজের সামনে চারতলা একটি ভবন ভাড়া নিয়ে সুশীল কুমার দাস নিজেকে পরিচালক পরিচয় দিয়ে আপো হোমিওপ্যাথিক মেডিকেল বিশ্ববিদ্যালয়টি পরিচালনা করে আসছিলেন। কিন্তু অভিযোগ রয়েছে সরকারের সংশ্লিষ্ট দপ্তরের কোন প্রকার অনুমতি এবং লাইসেন্স ছাড়াই এ প্রতিষ্ঠানটি পরিচালনা করছিলেন। এ ছাড়া দেশের বিভিন্ন জেলায় ভাড়া বাড়িতে অবৈধভাবে বিশ^বিদ্যালয়টির ক্যাম্পাস খুলে জমজমাট ব্যবসা করে আসছিলেন।

ইতিমধ্যে এ নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সচিত্র প্রতিবেদন প্রকাশিত হবার পর প্রশাসন ওই প্রতিষ্ঠানটি বন্ধ করে দেন। অভিযোগ রয়েছে অনুমোদন ছাড়াই আবারও ওই প্রতিষ্ঠানটির কার্যক্রম শুরু করা হয়। গতকাল বুধবার বিকেল ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে কোনপ্রকার বৈধ কাগজপত্র না থাকা, সংশ্লিষ্ট দপ্তরের অনুমোদন না থাকাসহ বিভিন্ন অনিয়মের অভিযোগে প্রতিষ্ঠানটি বন্ধের নির্দেশ দিয়ে পরিচালক সুশীল দাসকে একলাখ টাকা জরিমানা করেন।

 

 

কিউএনবি/আয়শা/২৩ জুলাই ২০২৫,/রাত ৯:১২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit