অনলাইন নিউজ:
জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে এখন আটজন গুরুতর রোগী রয়েছে বলে জানিয়েছেন ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক মো. নাসির উদ্দীন। তিনি জানান, এই হাসপাতালে এখন ৪৪ জন ভর্তি রয়েছে। তাদের মধ্যে আটজন ক্রিটিকাল, ১৩ জন সিভিয়ার এবং ২৩ জন ইন্টারমিডিয়েট পর্যায়ে রয়েছে।
বুধবার (২৩ জুলাই) বেলা সাড়ে ৩টার দিকে বার্ন ইনস্টিটিউটে তিনি সংবাদ সম্মেলনে আসেন।
তিনি জানান, সিঙ্গাপুরের চিকিৎসকদের সঙ্গে কথা বলে এ ক্যাটাগরি করা হয়েছে। প্রতি ঘণ্টায় অবস্থা পরিবর্তন হতে পারে রোগীদের। তাদের চিকিৎসাসেবা, ড্রেসিং এবং ওষুধ প্রতি ঘণ্টায় পরিবর্তন হচ্ছে। এখন পর্যন্ত এই হাসপাতালে ১১ জনের মৃত্যু হয়েছে বলে জানান তিনি। তাছাড়া, কাউকে উন্নত চিকিৎসার জন্য বাইরে নিতে হবে কি না তা ৪৮ ঘণ্টার আগে বলা সম্ভব না বলেও জানান তিনি।
অনলাইন নিউজ ডেস্ক:
কিউএনবি/রাজ/২৩ জুলাই ২০২৫/বিকাল:৫.৪০