বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৬ অপরাহ্ন
শিরোনাম
কমলগঞ্জে বাড়ির সিঁড়ির নিচ থেকে ৫টি কোবরা সাপের বাচ্চা উদ্ধার জলবায়ুর অভিঘাতে স্কুলে মেয়েদের ঝড়ে পড়া বাড়ছে: ইউনিসেফ বড়পুকুরিয়া বাইপাস সড়ক নির্মাণে নিম্নমানের ইটের খোয়া ব্যবহার করা হচ্ছে॥ রাবিপ্রবিতে যৌন হয়রানি ও সাইবার নিরাপত্তা নিয়ে সেমিনার দুর্গাপুরে ভারতীয় মদসহ আটক – ০১ দুর্গাপুরে যুবদলের উদ্যোগে মাদকবিরোধী মানববন্ধন ও বৃক্ষরোপণ কর্মসূচি নারী শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষায় রাবিপ্রবি ছাত্রদলের ব্যতিক্রমী উদ্যোগ “অসুস্থ মানুষের মুখে হাসি ফোটাতে ১১ আর-ই ব্যাটালিয়নের মানবিক উদ্যোগ” জিতের সঙ্গে আবার সিনেমা করা প্রসঙ্গে যা বললেন স্বস্তিকা ইবাদত ও ধর্মীয় আয়োজনের মধ্য দিয়ে চিত্রনায়িকা পপির জন্মদিন পালন

মাইলস্টোন স্কুলে প্রবেশে কড়াকড়ি..

অনলাইন নিউজ ডেস্ক:
  • Update Time : বুধবার, ২৩ জুলাই, ২০২৫
  • ১০৫ Time View
সংগৃহীত ছবি

 অনলাইন নিউজ:

গেট বন্ধ, প্রবেশে অনুমতি শুধুমাত্র কর্তৃপক্ষ ও জরুরি সেবার কর্মীদের..

রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনার পরবর্তী পরিস্থিতি মোকাবিলায় প্রবেশে কঠোর কড়াকড়ি আরোপ করেছে প্রশাসন। বুধবার (২৩ জুলাই) সকাল থেকে মূল ফটক বন্ধ করে ভেতরে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

সরেজমিন ঘুরে দেখা গেছে, সকাল ৯টার দিকে কলেজের গেটের সামনে ভিড় করছেন শিক্ষার্থী, অভিভাবক এবং সাধারণ উৎসুক জনতা। কেউ কেউ মোবাইল ফোনে ছবি ও ভিডিও তুলছেন। তবে কাউকে ভেতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না।

গেটের দায়িত্বে থাকা ট্রাফিক পুলিশ সদস্য মো. রফিক বলেন, “সকাল থেকেই কাউকে ভেতরে ঢুকতে দেওয়া হচ্ছে না—না গণমাধ্যম, না সাধারণ মানুষ। এখন কলেজ কর্তৃপক্ষ নয়, পুরো তদারকি করছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

বর্তমানে শুধুমাত্র কলেজের নির্দিষ্ট কিছু কর্মী, পুলিশ, ফায়ার সার্ভিস, সিভিল ডিফেন্স ও অন্যান্য জরুরি সেবার সঙ্গে সংশ্লিষ্টদেরই ভেতরে প্রবেশের অনুমতি দেওয়া হচ্ছে। মাইলস্টোন গ্রুপের ডিরেক্টর ও ইংরেজি বিভাগের চেয়ারম্যান রাসেল তালুকদারের কাছে এ বিষয়ে জানতে চাইলে বলেন, “আমি এখনো বিস্তারিত কিছু জানি না। একটি মিটিংয়ে আছি। পরে জানাব।

উল্লেখ্য, গত সোমবার (২১ জুলাই) দুপুর ১টা ৬ মিনিটে তেজগাঁও বিমান ঘাঁটি থেকে উড্ডয়ন করা একটি যুদ্ধবিমান উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ চত্বরে বিধ্বস্ত হয়। এ দুর্ঘটনায় এখন পর্যন্ত ৩১ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে, আহত হয়েছেন আরও ১৬৪ জন।

 

অনলাইন নিউজ ডেস্ক:
কিউএনবি/রাজ/২৩ জুলাই ২০২৫/দুপুর :১.২৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit