শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ১১:৪১ পূর্বাহ্ন
শিরোনাম
সামরিক বিমানে হাসিনাকে ফেরত পাঠানোর নিয়ে যা বলল ভারত সংসদ সদস্যের বাড়িতে অগ্নিকাণ্ড: যৌথ তদন্ত শুরু প্রতিটি মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার : প্রধানমন্ত্রী সচিবালয়ের কোনো কর্মকর্তা ‘ডিসেম্বর’ এর অপেক্ষায় কিনা প্রশ্ন মন্ত্রিপরিষদ সচিবের নওগাঁয় ছাত্রীদের মাঝে স্যানেটরি ন্যাপকিন বিতরণ মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা, দুই কিশোর নিহত ঢাবি ক্যাম্পাসে নাশকতা ও অস্থিতিশীলতা সৃষ্টির ঘটনায় এক কর্মকর্তা ও এক কর্মচারী সাময়িক বরখাস্ত নওগাঁয় পুকুরে বিষ প্রয়োগে ৯ লাখ টাকার মাছ নিধনের অভিযোগ মাটিরাঙ্গায় ওয়াদুদ ভূইয়া ফাউন্ডেশনের উদ্যোগে বিদ্যালয়ে ৬ জোড়া বেঞ্চ প্রদান। বাড়িতে আগুনের ঘটনায় স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে তীব্র ক্ষোভ নুসরাতের

সামরিক বিমানে হাসিনাকে ফেরত পাঠানোর নিয়ে যা বলল ভারত

Reporter Name
  • Update Time : শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬
  • ১১ Time View

ডেস্ক নিউজ : মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে নিতে হলে বাংলাদেশকে সামরিক বিমান পাঠাতে হবে—সম্প্রতি একটি আন্তর্জাতিক সংবাদমাধ্যমে প্রকাশিত এমন খবরের বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি ভারত।

শুক্রবার (১৩ নভেম্বর) নয়াদিল্লিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত সাপ্তাহিক সংবাদ সম্মেলনে এ বিষয়ে প্রশ্নের মুখোমুখি হন মুখপাত্র রণধীর জয়সওয়াল। তবে সরাসরি কোনো জবাব না দিয়ে বিষয়টি এড়িয়ে গিয়ে তিনি বলেন, ‘এ বিষয়ে কিছু বলার নেই।’

এর আগে ওই আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে ভারতের সামরিক ও বেসামরিক সূত্রের বরাতে দাবি করা হয়, শেখ হাসিনাকে বাংলাদেশের কাছে হস্তান্তরের জন্য ব্যাকচ্যানেলে বেশ কিছু শর্ত দিয়েছে নয়াদিল্লি। 

এর মধ্যে রয়েছে, তাকে ফেরত নিতে বাংলাদেশকে সামরিক বিমান পাঠাতে হবে এবং দেশে ফেরার পর তার ন্যায়বিচার নিশ্চিত করতে হবে। এমনকি তাকে তৃতীয় কোনো দেশে পাঠানোর চেষ্টা করা হলেও তা ব্যর্থ হয়েছে বলে ওই প্রতিবেদনে উল্লেখ করা হয়েছিল।

এদিকে একই সংবাদ সম্মেলনে বাংলাদেশের সঙ্গে অনুষ্ঠেয় কনস্যুলার সংলাপ স্থগিত হওয়া সংক্রান্ত অপর এক প্রশ্নের জবাবে রণধীর জয়সওয়াল জানান, বাংলাদেশের সঙ্গে একটি ইতিবাচক, গঠনমূলক ও দূরদর্শী সম্পর্ক বজায় রাখতে ভারত আগ্রহী। এরই ধারাবাহিকতায় বাণিজ্য, রেলপথ, পানিসম্পদ ও সীমান্ত ব্যবস্থাপনাসহ বিভিন্ন খাতে প্রাতিষ্ঠানিক কাঠামোর আওতায় নানা উদ্যোগ নেওয়া হয়েছে এবং নিয়মিত বৈঠক চলছে।

তিনি আরও উল্লেখ করেন, ভারত-বাংলাদেশ কনস্যুলার সংলাপের পরবর্তী পর্বটি উভয় পক্ষের সুবিধাজনক সময়ে অনুষ্ঠিত হবে। সেখানে দুই দেশের নাগরিকদের সংশোধিত ভ্রমণব্যবস্থাসংক্রান্ত বিষয় নিয়েও বিস্তারিত আলোচনা হবে। বিদ্যমান কাঠামোর আওতায় বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় সব বিষয় নিয়ে আলোচনা করতে ভারত প্রস্তুত রয়েছে বলেও স্পষ্ট করেন তিনি।

কিউএনবি/অনিমা/১৪ নভেম্বর ২০২৬,/সকাল ১১:২৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit