বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৬ অপরাহ্ন
শিরোনাম
কমলগঞ্জে বাড়ির সিঁড়ির নিচ থেকে ৫টি কোবরা সাপের বাচ্চা উদ্ধার জলবায়ুর অভিঘাতে স্কুলে মেয়েদের ঝড়ে পড়া বাড়ছে: ইউনিসেফ বড়পুকুরিয়া বাইপাস সড়ক নির্মাণে নিম্নমানের ইটের খোয়া ব্যবহার করা হচ্ছে॥ রাবিপ্রবিতে যৌন হয়রানি ও সাইবার নিরাপত্তা নিয়ে সেমিনার দুর্গাপুরে ভারতীয় মদসহ আটক – ০১ দুর্গাপুরে যুবদলের উদ্যোগে মাদকবিরোধী মানববন্ধন ও বৃক্ষরোপণ কর্মসূচি নারী শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষায় রাবিপ্রবি ছাত্রদলের ব্যতিক্রমী উদ্যোগ “অসুস্থ মানুষের মুখে হাসি ফোটাতে ১১ আর-ই ব্যাটালিয়নের মানবিক উদ্যোগ” জিতের সঙ্গে আবার সিনেমা করা প্রসঙ্গে যা বললেন স্বস্তিকা ইবাদত ও ধর্মীয় আয়োজনের মধ্য দিয়ে চিত্রনায়িকা পপির জন্মদিন পালন

শনাক্ত করা যায়নি ৬ মরদেহ, ডিএনএ নমুনা দেয়ার আহ্বান..

অনলাইন নিউজ ডেস্ক:
  • Update Time : বুধবার, ২৩ জুলাই, ২০২৫
  • ৪৫ Time View
সংগৃহীত ছবি..

অনলাইন নিউজ:

রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনার দুই দিন পেরিয়ে গেছে। শোকে কাতর নিহতের পরিবারগুলো। প্রিয়জনের সুস্থ হয়ে ফেরার অপেক্ষার প্রহর গুনছেন আহতদের স্বজনরা। কেউ আবার হাসপাতালের বিছানায় লড়ছে জীবন মৃত্যুর সাথে। নিখোঁজদের হন্য হয়ে খুঁজছেন অনেকে। এর মাঝেই জানা গেছে, এখনও ছয়টি মরদেহের পরিচয় শণাক্ত করা যায়নি।

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (স্বাস্থ্য মন্ত্রণালয়) অধ্যাপক ডা. সায়েদুর রহমান জানিয়েছেন, তাদের পরিচয় নিশ্চিতে নিখোঁজ পরিবারগুলোর স্বজনদের ডিএনএ নমুনা দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। মঙ্গলবার দিবাগত রাত ১টার দিকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে তিনি এ তথ্য জানান।

তিনি জানান, পরিচয় শনাক্ত না হওয়া ৬ জনের মরদেহ সম্মিলিত সামরিক হাসপাতালের (সিএমএইচ) মর্গে রাখা হয়েছে।স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিশেষজ্ঞদের তত্ত্বাবধানে ইতিমধ্যে মরদেহগুলো থেকে ডিএনএ এনালাইসিসের জন্য নমুনা সংগ্রহ করা হয়েছে। অতিদ্রুত সিআইডি’র ল্যাবরেটরিতে ডিএনএ প্রোফাইলিং করা হবে। ইতিমধ্যে প্রকাশিত আহত ও নিহতদের তালিকায় যাদের সন্তান বা স্বজনের নাম নেই, এমন নিখোঁজ পরিবারের সদস্যদের মালিবাগের সিআইডি ভবনে গিয়ে ডিএনএ ম্যাচিংয়ের উদ্দেশ্যে নমুনা প্রদানের অনুরোধ জানানো হয় বিজ্ঞপ্তিতে।

এতে আরো বলা হয়, এখন পর্যন্ত একটি পরিবারের পক্ষ থেকে যোগাযোগ করে নমুনা প্রদান করা হয়েছে। নিখোঁজ পরিবারের সদস্যদের নমুনা পাওয়া গেলে দ্রুত সময়ের মধ্যেই ডিএনএ ম্যাচিংয়ের মাধ্যমে পরিচয় নিশ্চিত করা হবে বলে জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়।

 

অনলাইন নিউজ ডেস্ক:
কিউএনবি/রাজ/২৩ জুলাই ২০২৫/দুপুর :১২.৪৫

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit