শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৪ অপরাহ্ন
শিরোনাম
‘গেরুয়া’ দলে যোগ দিয়ে যে বার্তা দিলেন অভিনেত্রী মানসী ধর্ম যাই হোক, রাষ্ট্রের কাছে সব নাগরিকের অধিকার সমান : সড়ক প্রতিমন্ত্রী সংখ্যালঘু নির্যাতনের বিচার নিশ্চিত হয়নি, বিচারহীনতার সংস্কৃতি দূর করার চেষ্টা চলছে: নাহিদ ইসলাম গাজায় ধ্বংসস্তূপে তাবু টানিয়েই চলছে দন্তচিকিৎসা নবম পে স্কেল বাস্তবায়ন হবে কিভাবে, জানালেন বাণিজ্যমন্ত্রী যুক্তরাষ্ট্র কখনোই বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু বানায় না: জেডি ভ্যান্স দেশের সকল ধর্মের মানুষ নির্বিঘ্নে নিজ নিজ ধর্ম পালন করছে : আইনমন্ত্রী ওজন কমানোর প্রভাবে বদলে যেতে পারে ক্ষুধা, ঘুম ও মানসিক অবস্থা ৪ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত? গাজা থেকে ১৮ লাখ ৬০ হাজার ফিলিস্তিনিকে স্থানান্তরের পরিকল্পনা ইসরাইলের

জেমস ক্যামেরনের ক্যামেরায় ধরা পড়ছেন বিলি আইলিশ

Reporter Name
  • Update Time : বুধবার, ২৩ জুলাই, ২০২৫
  • ৫৭ Time View

বিনোদন ডেস্ক : ‘টাইটানিক’, ‘অ্যাভাটার’সহ হলিউডে একের পর এক ‘ব্লকবাস্টার হিট’ সিনেমা উপহার দেওয়া পরিচালক জেমস ক্যামেরনকে পাওয়া গেছে অস্কার জয়ী পপ তারকা বিলি আইলিশের কনসার্টে।

আইলিশ বলেছেন, অস্কার জয়ী তারকা পরিচালকের সঙ্গে তিনি একটি কাজ করছেন। সেটি হতে পারে ‘কনসার্ট ফিল্ম বা তথ্যচিত্র’ আর সেই কাজটি দেখা যাবে থ্রিডিতে।

ম্যানচেস্টারে গত শনিবারের কনসার্টে জেমস ক্যামেরনের সঙ্গে কাজের কথা বিলি আইলিশ প্রকাশ করেন বলে লিখেছে ভ্যারাইটি। ক্যামেরনের সঙ্গে এই প্রথম কোনো কাজ করলেন এই পপ তারকা। তাই এই খবরটি ভক্তদের জানাতে নাটকীয়তার আশ্রয় নিয়েছেন তিনি।

সেদিন কনসার্টের মাঝপথে গান থামিয়ে আইলিশ শ্রোতাদের উদ্দেশে বলেন, আপনারা হয়ত খেয়াল করেছেন, অন্যান্য দিনের চেয়ে আজ কনসার্টে অনেক ক্যামেরা।

এ কথায় শ্রোতারা এদিক ওদিক তাকানো শুরু করলে আইলিশ বলেন, এখনই বিষয়টি নিয়ে বেশি কিছু বলতে পারব না। তবে এটুকু বলা যায় আমি জেমস ক্যামেরনের সঙ্গে একটি বিশেষ কাজ করছি। আর সেটা তৈরি হচ্ছে থ্রিডিতে।

গায়িকার মুখে এ খবর শুনে আনন্দে চিৎকার করে ওঠেন শ্রোতারা। আইলিশ বলেন, “গান শুনতে ম্যানচেস্টারের এই চার কনসার্টে যারা এসেছেন তারা সবাই সেই কাজের অংশ হয়ে যাবেন। জেমস ক্যামেরন এই কনসার্টেই আছেন।”

নিজের পোশাকের প্রতি ঈঙ্গিত করে আইলিশ বলেন, আপনার কিছু মনে করবেন না প্লিজ, শুটিংয়ের প্রয়োজনে আমাকে এই চার কনসার্টে এই একই পোশাক পরে থাকতে হবে।

ক্যামেরনের পরিচালনায় আইলিশ কি ধরনের কাজ করবেন সেটি বিস্তারিত না জানিয়ে ক্যামেরন বলেন, ধারণা করা হচ্ছে, এটি একটি কনসার্ট ফিল্ম হতে চলেছে। তথ্যচিত্রও হতে পারে। ঠিক বলতে পারছি না।

কিউএনবি/অনিমা/২৩ জুলাই ২০২৫,/সকাল ১০:৫৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit