মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৬:৪১ অপরাহ্ন
শিরোনাম
ফিলিস্তিনি রাষ্ট্র গঠনে সৌদি আরব ও ফ্রান্সের সমর্থন পুনর্ব্যক্ত ব্যাটারিচালিত রিকশার জন্য দ্রুত নীতিমালা আসছে: জাহেদ উর রহমান চলতি অর্থবছরেই অনুষ্ঠিত হবে সব স্থানীয় সরকার নির্বাচন: প্রতিমন্ত্রী সংকটের দশ বছর: রোহিঙ্গাদের ফেরার অপেক্ষা শেষ কোথায় ? বাড়লো স্বর্ণের দাম, ভরিতে কত? চীনা পণ্য ও মার্কিন নীতি: ট্রান্সশিপমেন্টকে ‘প্রতারণা’ বলছে যুক্তরাষ্ট্র, নজরে সিঙ্গাপুর রোমাঞ্চকর লড়াইয়ে ফুলহ্যামকে হারাল চেলসি, দ্রুততম গোলে রেকর্ড পালমারদের আশ্রয়প্রার্থীদের ২ লাখ ভিসা বাতিল করতে যাচ্ছে ট্রাম্প প্রশাসন ইরান ‘পুরোপুরি ধসে পড়ছে’: ট্রাম্প মানবসম্পদ ও সক্ষমতা বৃদ্ধিতে একযোগে কাজ করবে সিঙ্গাপুর-ইকুয়েডর

পার্লামেন্টের চেয়ারে বসলেই কি কমন সেন্স হারিয়ে যায়, প্রশ্ন সালমান মুক্তাদিরের

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২২ জুলাই, ২০২৫
  • ৪৮ Time View

বিনোদন ডেস্ক : স্কুল শিক্ষার্থীদের এমন হতাহতের ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে শোকের মাতম। যার রেশ ছুঁয়ে গেছে তারকাদের মাঝেও। জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদির ক্ষোভে ফেটে পড়েছেন তার ফেসবুকে। তিনি একটি ভিডিও রিলস শেয়ার করেছেন মঙ্গলবার (২২ জুলাই)। যেখানে একটি ফেসবুক পোস্টকে কেন্দ্র করে কথা বলেন তিনি।

পোস্টটি সম্পর্কে জানা যায়, রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ভবনে বাংলাদেশ বিমানবাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের জন্য অর্থসহায়তা চেয়ে প্রধান উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে দেয়া হয়েছিল সেই পোস্টটি।

তবে আজ মঙ্গলবার দুপুরে প্রধান উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে পোস্টটি সরিয়ে নেয়া হয়। তবে কী কারণে সেটি সরিয়ে নেয়া হয়েছে, তা উল্লেখ করা হয়নি। পোস্টটি ঘিরে সালমান মুক্তাদির বলেন, ‘পার্লামেন্টের এই চেয়ারে যেই বসেন সেই কী কমন সেন্স হারিয়ে ফেলেন?’তিনি প্রশ্ন ছুড়ে বলেন, ‘কেউ কি সরকারের কাছে কোনো রকম আর্থিক সহায়তা চেয়েছে? কোনো একজন বাবা-মা কী বলেছেন আমাদের টাকা লাগবে?’

সালমান বললেন, ‘ঘটনার সময় পুরো ব্যবস্থাপনা জনগন নিজেদের ফান্ডিংয়ে করেছে, কেউ কোনো পোস্টের জন্য বসে ছিল না।’পোস্টটি করার আগে এই কার্টুনিস্ট পার্লামেন্টের কেউ একজন ভাবলো না, কেন এবং কী কারণে এই পোস্টটি করা হচ্ছে, এভাবেই ভিডিও বার্তায় বললেন সালমান মুক্তাদির।

মানুষ তখন আসলে কী চেয়েছিল সে প্রসঙ্গে মুক্তাদির বললেন, ‘মানুষ কী টাকা চেয়েছিল? মানুষ আসলে চেয়েছিল জবাবদিহিতা, স্বচ্ছতা, তাৎক্ষনিক কার্যক্রম।  আর এই পুরো বিষয়টাকে পাশ কাটিয়ে কী করা হলো? ৫০ বছরের সেই পুরোনো কথাবার্তা, তহবিল গঠন, তদন্ত কমিটি গঠন। এখন পর্যন্ত কোনো সেমিনার করা হয়নি। পুরো ঘটনাটা ঘটার কারণ নিয়ে।’

 

 

কিউএনবি/আয়শা/২২ জুলাই ২০২৫,/রাত ৮:০৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit