বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৩:৪০ অপরাহ্ন
শিরোনাম
ধোলাইখাল ট্রাকস্ট্যান্ড সরিয়ে নেওয়ার জন্য ডিএসসিসিকে ইশরাকের চিঠি দীর্ঘ দিন বন্ধ থাকার পর সিসিকের নতুন পরিকল্পনায় সিলেট জালালাবাদ সিটি পার্ক র‌্যাঙ্কিংয়ে আরও নিচে নামল ব্রাজিল, আর্জেন্টিনা কততে? প্রথমবারের মতো পাকিস্তান সফরে ভ্যাটিকান সিটির শীর্ষ কূটনীতিক বিশ্বসেরা ২% গবেষকের তালিকায় রাবির ১৬, রুয়েটের ১৫ গবেষক বাংলাদেশ ও ইন্দোনেশিয়ার মধ্যে ভিসা সহজীকরণ ও বাণিজ্য বৃদ্ধি জোরদারে গুরুত্বারোপ বিষাক্ত চেতনানাশক স্প্রেতে অসুস্থ একই পরিবারের ১৫ জন হাসপাতালে রাতে সুপ্রিম কোর্টে প্রবেশে কড়াকড়ি আরোপ ‎লালমনিরহাটে স্ত্রীকে পিটিয়ে হত্যা, স্বামীর মৃত্যুদণ্ড ‎আমেনা হত্যা ও এসিড নিক্ষেপের বিচার দাবিতে লালমনিরহাটে মহাসড়ক অবরোধ

ইউএনওকে বিদায় সংবর্ধনা দিলো দুর্গাপুর প্রেসক্লাব

তোবারক হোসেন খোকন, দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি
  • Update Time : মঙ্গলবার, ২২ জুলাই, ২০২৫
  • ৬১ Time View

তোবারক হোসেন খোকন,দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুর উপজেলা নির্বাহী অফিসার মো. নাভিদ রেজওয়ানুল কবীর কে বিদায়ী সংবর্ধনা দিয়েছে দুর্গাপুর প্রেসক্লাব। সোমবার (২১ জুলাই) রাতে প্রেসক্লাব মিলনায়তনে এ সংবর্ধনা দেয়া হয়। এ উপলক্ষে সংবর্ধনা পূর্ব আলোচনা সভায় প্রেসক্লাব সভাপতি তোবারক হোসেন খোকন এর সভাপতিত্বে, সাধারণ সম্পাদক মাসুম বিল্লাহর সঞ্চালনায় বক্তব্য রাখেন, প্রেসক্লাব সাবেক সাধারণ সম্পাদক জামাল তালুকদার, সাবেক সভাপতি নির্মলেন্দু সরকার বাবুল, এস এম রফিকুল ইসলাম রফিক প্রেসক্লাবের অন্যান্য সাংবাদিকবৃন্দ।

বক্তারা বলেন, নাভিদ রেজওয়ানুল কবীর একজন দক্ষকর্মী এবং সাংবাদিকবান্ধব ইউএনও ছিলেন। তিনি কাজের প্রতি খুবই আন্তরিক। সকল শ্রেণি-পেশার মানুষের সঙ্গে আন্তরিকভাবে সুন্দর আচরণ করেছেন। যে কেউ তার এই উদারতায় তাকে শ্রদ্ধার চোখে দেখতেন। আমরা আশা করি নতুন কর্মস্থলে গিয়েও দুর্গাপুরের মানুষকে যেকোনো প্রয়োজনে সহযোগিতা করবেন ইউএনও নাভিদ রেজওয়ানুল কবীর। নির্বাহী অফিসার নাভিদ রেজওয়ানুল কবীর বলেন, দুর্গাপুর একটি সম্ভাবনাময় উপজেলা। এখানকার মানুষ খুবই আন্তরিক। যতদিন দুর্গাপুরে ছিলাম, সকলকে নিয়ে সুন্দরভাবে কাজ করতে পেরেছি। কতটুকু পেরেছি বলতে পারব না, তবে চেষ্টা করেছি। দায়িত্ব পালনকালে সবাই যেভাবে সহযোগিতা করেছেন সে কারণে তিনি সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। 

কিউএনবি/অনিমা/২২ জুলাই ২০২৫,/সন্ধ্যা ৭:১৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit