শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৫:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম
এআই দিয়ে প্রয়াত অভিনেতার মুখে সংলাপ বসালেন পরিচালক বাংলাদেশের সঙ্গে পর্যটন সহযোগিতা বাড়াতে চায় ফিলিপাইন ভারতে ডিজিটাল প্রতারণার শিকার ব্যক্তিদের ক্ষতিপূরণ দেবে ব্যাংক ইথিওপিয়াকে ১২ যুদ্ধবিমান ও চার এস-৪০০ দিচ্ছে রাশিয়া, নেপথ্যে কী? এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের স্থান পরিবর্তন চ্যাটজিপিটির পরামর্শে ওষুধের মাত্রা কমিয়ে রোগীর মৃত্যু, ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা এলপিজি বিক্রির কমিশন দুই থেকে তিনগুণ বাড়ানোর প্রস্তাব সারেনি বিমানের ত্রুটি, বিমান থেকে নামলেন প্রধানমন্ত্রী শেষ হচ্ছে গঙ্গা চুক্তি, ভাগ্য বদলাবে কি নবায়ন চুক্তিতে? পর্যটনে এআই ও টেকসই গন্তব্যের বার্তা নিয়ে ঢাকায় বিটিটিএফ শুরু

মাইলস্টোনের শিশু শিক্ষার্থী রাইসাকে খুঁজছে পরিবার

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২২ জুলাই, ২০২৫
  • ১৭৩ Time View

ডেস্ক নিউজ : ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল এন্ড কলেজে বিমান দুর্ঘটনায় ফরিদপুরের মেয়ে রাইসা এখনও নিখোঁজ। পরিবার বিভিন্ন হাসপাতালে তাকে খুঁজছে।

মঙ্গলবার সকালে তথ্যটি নিশ্চিত করেছেন মেয়ের চাচা ইমদাদুল।

তিনি বলেন, স্যোসাল মিডিয়ায় যে ছবিটি দিয়ে পোস্ট দেয়া হয়েছে রাইসাকে পাওয়া গিয়েছে এটা এখন অবধি সঠিক তথ্য নয়। সে দেখতে অনেকটা সাদৃশ রাইসার মতো। স্বজনেরা বিভিন্ন হাসপাতালে খুঁজছে রাইসাকে, জানান তিনি।

এদিকে, শেষ আশা নিয়ে আজ সকালে রাইসার মামা আবারও দুর্ঘটনাস্থলে যান। তিনি ধ্বংসস্তূপের ভেতর খুঁজতে থাকেন। অবশেষে খুঁজে পান রাইসার স্কুল ব্যাগ, আইডি কার্ড ও একটি খাতা।

রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্তের পর প্রায় ২১ ঘণ্টা কেটে গেছে কিন্তু ওই শিক্ষাপ্রতিষ্ঠানের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী রাইসা মনির খোঁজ মেলেনি।

রাইসার মামা বলেন, ‘আমরা সারা রাত খুঁজেছি। রাতভর বাংলাদেশ মেডিকেল, ঢাকা মেডিকেল, বার্ন ইউনিটসহ আটটা হাসপাতাল ঘুরেছি। কিন্তু কোথাও ওকে খুঁজে পাইনি।’

শুধু রাইসার মামা একা নন এখনো অনেক পরিবার দুর্ঘটনাস্থলে আছে। তারা তাদের সন্তানদের খুঁজছে। কেউ কেউ এখনো আশায় বুক বেধে আছেন। আর কেউ খুঁজছেন সন্তানদের শেষ চিহ্ন।

বিমান বিধ্বস্তের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৩১ জনে দাঁড়িয়েছে। এই ঘটনায় আহত হয়েছেন ১৬৫ জন।

কিউএনবি/অনিমা/২২ জুলাই ২০২৫,/বিকাল ৩:৩৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit