শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০১:২৩ পূর্বাহ্ন

পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স গ্রাহকদের অর্থ ফেরতের দাবিতে মানববন্ধন

Reporter Name
  • Update Time : সোমবার, ২১ জুলাই, ২০২৫
  • ৩৯১ Time View

ডেস্ক নিউজ : এস আলম গ্রুপের মালিকাধীন পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির গ্রাহকদের জমাকৃত অর্থ ফেরতের দাবিতে টাঙ্গাইলে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রোববার (২০ জুলাই) টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে ‘ভুক্তভোগী গ্রাহকবৃন্দের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এসময় ভুক্তভোগী ছানোয়ার হোসেন মোল্লা, মর্জিনা, মো: রবিউল, ঈমান আলী প্রমুখ বক্তব্য রাখেন। মানববন্ধনে জেলার বিভিন্ন স্থান থেকে আগত ক্ষতিগ্রস্ত গ্রাহকরা অংশ নেন।

মানববন্ধনে বক্তারা বলেন, এস আলম গ্রুপের মালিকানাধীন পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির গ্রাহকদের বীমার মেয়াদ পূর্তির ৫ বছর পরেও টাকা ফেরত দিচ্ছে না। এদিকে রাজনৈতিক পটপরিবর্তনের পর এস আলম গ্রুপ পালিয়ে যাওয়ায় টাঙ্গাইলের পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির কর্মকর্তা ও কর্মচারীরা অফিস রেখে গা ঢাকা দিয়েছেন। এতে গ্রাহকরা বিপাকে পড়েছেন। এমনকি গ্রাহকদের বারবার ঘুরিয়েও কোনো জবাব দিচ্ছে না প্রতিষ্ঠানটি। এভাবে হাজারো গ্রাহক অর্থ আটকে পড়ে চরম দুর্ভোগে পড়েছেন। বক্তারা অবিলম্বে গ্রাহকদের পাওনা অর্থ লভ্যাংশসহ ফেরতের জোর দাবি জানান এবং সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।

কিউএনবি/অনিমা/২১ জুলাই ২০২৫,/রাত ১০:০৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit