শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৮ অপরাহ্ন
শিরোনাম
‘গেরুয়া’ দলে যোগ দিয়ে যে বার্তা দিলেন অভিনেত্রী মানসী ধর্ম যাই হোক, রাষ্ট্রের কাছে সব নাগরিকের অধিকার সমান : সড়ক প্রতিমন্ত্রী সংখ্যালঘু নির্যাতনের বিচার নিশ্চিত হয়নি, বিচারহীনতার সংস্কৃতি দূর করার চেষ্টা চলছে: নাহিদ ইসলাম গাজায় ধ্বংসস্তূপে তাবু টানিয়েই চলছে দন্তচিকিৎসা নবম পে স্কেল বাস্তবায়ন হবে কিভাবে, জানালেন বাণিজ্যমন্ত্রী যুক্তরাষ্ট্র কখনোই বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু বানায় না: জেডি ভ্যান্স দেশের সকল ধর্মের মানুষ নির্বিঘ্নে নিজ নিজ ধর্ম পালন করছে : আইনমন্ত্রী ওজন কমানোর প্রভাবে বদলে যেতে পারে ক্ষুধা, ঘুম ও মানসিক অবস্থা ৪ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত? গাজা থেকে ১৮ লাখ ৬০ হাজার ফিলিস্তিনিকে স্থানান্তরের পরিকল্পনা ইসরাইলের

বিমানবন্দরে জাহিরের গায়ে হাত তুললেন সোনাক্ষী, খুনসুটি নাকি বিবাদ?

Reporter Name
  • Update Time : সোমবার, ২১ জুলাই, ২০২৫
  • ৪২ Time View

বিনোদন ডেস্ক : বলিউড সোনাক্ষী সিনহা ও জাহির ইকবাল বরাবরই খুনসুটি ও ভালোবাসায় মেতে ওঠেন। এ নিয়ে সামাজিক মাধ্যমে ভক্ত-অনুরাগীদের সঙ্গেও শেয়ার করে নেন এ তারকা দম্পতি। জাহির ইকবাল প্রায়শই সোনাক্ষীর সঙ্গে নানান ধরনের দুষ্টুমি করে থাকেন। তবে এবার অভিনেতার একটি কাণ্ড অভিনেত্রীকে ক্ষিপ্ত করে তোলে। সে কারণে গায়ে হাত পর্যন্ত তুলেছেন সোনাক্ষী সিনহা। এখানেই শেষ নয়, ক্ষুব্ধ ভাষায় তিরস্কারও করেছেন তাকে।

সম্প্রতি ঘটনাটি ঘটেছে প্রকাশ্য বিমানবন্দরে। তবে কি দীর্ঘদিনের ভালোবাসার সম্পর্কে বছর না ঘুরতেই ভাঙন ধরল? —এমন প্রশ্ন নেটিজেনদের। সামাজিক মাধ্যম ইনস্টাগ্রামে সোনাক্ষী সিনহা নিজেই একটি ভিডিও শেয়ার করেছেন। অভিনেত্রী একটি স্যুটকেসের ওপর এক পা তুলে জুতার ফিতে বাঁধছিলেন। এমন সময় জাহির ইকবাল পেছন থেকে এসে স্যুটকেসে লাথি মারেন।

এতে সোনাক্ষী মেজাজ হারিয়ে জাহিরের গায়ে হাত তোলেন। যদিও পুরো বিষয়টিই নাকি নিছকই মজার ছলেই করেছেন। তবে ভিডিওতে সোনাক্ষীকে বেশ বিরক্তই দেখা যায়। এমনকি তিনি জাহির ইকবালকে অশ্লীল ভাষায় গালিও দেন বলে ধারণা নেটিজেনদের। উল্লেখ্য, সাত বছরের প্রেম শেষে গত বছরের ২৩ জুন বিবাহবন্ধনে আবদ্ধ হন সোনাক্ষী সিনহা ও জাহির ইকবাল। ভিন্ন ধর্মাবলম্বী হওয়ায় প্রথমে সোনাক্ষীর পরিবার সম্পর্ক মেনে নিতে রাজি না হলেও পরে সব বাধা পেরিয়ে আইনি বিয়ের মাধ্যমে তারা একে অপরের জীবনসঙ্গী হন।

 

 

কিউএনবি/আয়শা/২১ জুলাই ২০২৫,/রাত ৯:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit