বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৫ অপরাহ্ন
শিরোনাম
কমলগঞ্জে বাড়ির সিঁড়ির নিচ থেকে ৫টি কোবরা সাপের বাচ্চা উদ্ধার জলবায়ুর অভিঘাতে স্কুলে মেয়েদের ঝড়ে পড়া বাড়ছে: ইউনিসেফ বড়পুকুরিয়া বাইপাস সড়ক নির্মাণে নিম্নমানের ইটের খোয়া ব্যবহার করা হচ্ছে॥ রাবিপ্রবিতে যৌন হয়রানি ও সাইবার নিরাপত্তা নিয়ে সেমিনার দুর্গাপুরে ভারতীয় মদসহ আটক – ০১ দুর্গাপুরে যুবদলের উদ্যোগে মাদকবিরোধী মানববন্ধন ও বৃক্ষরোপণ কর্মসূচি নারী শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষায় রাবিপ্রবি ছাত্রদলের ব্যতিক্রমী উদ্যোগ “অসুস্থ মানুষের মুখে হাসি ফোটাতে ১১ আর-ই ব্যাটালিয়নের মানবিক উদ্যোগ” জিতের সঙ্গে আবার সিনেমা করা প্রসঙ্গে যা বললেন স্বস্তিকা ইবাদত ও ধর্মীয় আয়োজনের মধ্য দিয়ে চিত্রনায়িকা পপির জন্মদিন পালন

অর্ধেক ঠিকানা ছাড়া কিছুই বলতে পারছে না ছোট্ট রাফিয়া

Reporter Name
  • Update Time : সোমবার, ২১ জুলাই, ২০২৫
  • ৬০ Time View

ডেস্ক নিউজ : রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। এ ঘটনায় আহত হয়ে মাইলস্টোন স্কুলের চতুর্থ শ্রেণীর ছাত্রী রাফসি আক্তার রাফিয়া উত্তরা ক্রিসেন্ট হাসপাতালে আছে। ‘খালপাড় ২ নম্বর ব্রিজ’ ছাড়া আর কিছুই বলতে পারছে না শিশুটি।

সোমবার (২১ জুলাই) বিকেলে এক গণমাধ্যমকর্মী বিষয়টি ফেসবুক পোস্টে জানান। পোস্টে তিনি লেখেন, ‘Rafsi Akter Rafia, Class:Four, Code:2357, Milestone school& collage। ‘খালপার ২ নম্বর ব্রিজ’ আর তেমন কিছু বলতে পারছে না। রাফিয়ার মা-বাবার কাছে পৌঁছাতে সাহায্য করেন। বর্তমানে উত্তরা ক্রিসেন্ট হাসপাতালে আছে।’

এর আগে দুপুর ১টার পর রাজধানীর উত্তরায় দুর্ঘটনায় পড়ে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান। বিমানটি উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে গিয়ে পড়ে এবং বিধ্বস্ত হয়। সঙ্গে সঙ্গে বিমান ও স্কুল ভবনটিতে আগুন ধরে যায়। যে ভবনে এটি বিধ্বস্ত হয় সেখানে বহু স্কুল পর্যায়ের শিক্ষার্থী ছিল বলে জানা গেছে। যাদের বেশিরভাগই হতাহত হয়েছে।

দুর্ঘটনার পরপর উদ্ধার অভিযান শুরু করে ফায়ার সার্ভিস। উত্তরাসহ আশপাশের ৮টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে এবং হতাহতদের উদ্ধার করা শুরু করে। পরে উদ্ধার অভিযানে যোগ দেয় বিজিবি ও সেনাবাহিনী। বিমান বাহিনীর হেলিকপ্টারে করে হতাহতদের হাসপাতালে নেওয়া হয়।

দুর্ঘটনায় নিহতের সংখ্যা কত তা এখনো পরিষ্কার নয়। তবে বিকেল ৫টার দিকে ফায়ার সার্ভিস জানিয়েছে এ ঘটনায় ১৯ জন নিহত হয়েছে।

কিউএনবি/অনিমা/২১ জুলাই ২০২৫,/রাত ৮:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit