শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ১০:৩১ অপরাহ্ন
শিরোনাম
কক্সবাজারের হোটেলে ফের অগ্নিকাণ্ড, রক্ষা পেলেন ৩ শতাধিক পর্যটক ডেঙ্গু মোকাবিলায় সরকারের পাশাপাশি নতুন প্রজন্মের অংশগ্রহণ জরুরি: ডা. রফিক গাজীপুরে ঘরে দুর্বৃত্তদের অগ্নিসংযোগ, একই পরিবারের শিশুসহ দগ্ধ ৪ ভারত থেকে আমদানি করা চালে মিলল ‘আফলাটক্সিন’ নামক ক্ষতিকর উপাদান পুলিশের সক্ষমতায় দুই মেগা প্রকল্প, ৬৬০৮ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব সৌদিতে হুতিদের হামলা, বাংলাদেশের তীব্র নিন্দা দ্রুততম মানব-মানবী ইমরান-শিরিন, টাইমিং নিয়ে প্রথম দিনেই বিতর্ক ফরিদপুরে বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষ, নিহত ৩ জাতীয় সামার অ্যাথলেটিকস প্রতিযোগিতার উদ্বোধন করলেন রাষ্ট্রপতি মস্কোর সঙ্গে ট্রাম্পের তেল চুক্তির পর যুক্তরাষ্ট্রে যাচ্ছে রুশ ডিজেল ট্যাংকার

চাকরি পরীক্ষায় নাম্বার সহ ফলাফল প্রকাশের দাবিতে বকশিবাজারে গণজমায়েত

Reporter Name
  • Update Time : সোমবার, ২১ জুলাই, ২০২৫
  • ৭২ Time View

ঢাকা বিশ্ববিদ্যালয়,প্রতিনিধি : চব্বিশের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষার আলোকে বাংলাদেশ সরকারী কর্ম কমিশন (পিএসসি) এর তত্ত্বাবধানে সকল ধরনের চাকরিতে নিয়োগ, নিয়োগ পরীক্ষায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে নাম্বার সহ ফলাফল প্রকাশ, একইসঙ্গে একাধিক চাকরির নিয়োগ পরীক্ষা এড়াতে মনিটরিং সেল গঠন সহ ১১ দফা দাবি আদায়ে ‘গণজমায়েত’ কর্মসূচী পালন করেছে চাকরি প্রত্যাশী শিক্ষার্থীরা ।

আজ ২০জুলাই (২০২৫) রবিবার বিকেলে রাজধানীর বকশিবাজার সিগন্যাল “চাকরি সংস্কার আন্দোলন” এর ব্যানারে এই গণজমায়েত’ কর্মসূচীতে যোগ দেন ছাত্র ও অভিভাবকরা। এ সময় উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের টেলিভিশন, ফিল্ম এন্ড ফটোগ্রাফি বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী জালাল আহমদ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এর শিক্ষার্থী বায়েজিদ খান উল্লাস,নোয়া খালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মো: আলী, ন‍্যাশনাল লেবার পার্টির মুখপাত্র মোঃ শরীফুল ইসলাম মিলন প্রমুখ ।

এ সময় জালাল আহমদ বলেন,আমরা ২০১৩, ২০১৮ এবং ২০২৪ সালে কোটা সংস্কার আন্দোলনের মাধ্যমে সরকারী চাকরিতে নিয়োগের ক্ষেত্রে কোটা পদ্ধতি ৫৬% থেকে ৭% এ নামিয়ে আনতে পেরেছি। কিন্তু বাংলাদেশে সরকারি চাকরিতে শুধুমাত্র ‘কোটা’ পদ্ধতির ‘সংস্কার কিংবা কোটা বাতিল’ করলেই সরকারি চাকরিতে মেধার ভিত্তিতে নিয়োগ হবে না।তাই প্রতিটি নিয়োগ পরীক্ষার ফলাফলেও ‘স্বচ্ছতা’ নিশ্চিত করতে হবে।পুলিশ ফেরিফিকেশনেও স্বচ্ছতা ও জবাবদিহিতা থাকতে হবে।

এ সময় শিক্ষার্থীরা বলেন , বাংলাদেশে সরকারি চাকরিতে ঘুষ ও দুর্নীতির কারণে মেধাবী শিক্ষার্থীরা চাকরি পায় না । তাই বিসিএস পরীক্ষা সহ সকল চাকরিতে নিয়োগের ক্ষেত্রে প্রিলিমিনারি পরীক্ষা , লিখিত পরীক্ষা এবং ভাইভার নাম্বার
সহ ফলাফল প্রকাশ করতে হবে। তাহলেই কেবল কোনো দুর্নীতির সুযোগ থাকবে না ।

চাকরি সংস্কার আন্দোলনের ১১ দফা দাবি হলো:

দাবি গুলো হলো:
১)সকল চাকরির নিয়োগ পরীক্ষায় স্বচ্ছতা ও জবাবদিহিতা বজায় রাখতে নাম্বার সহ ফলাফল প্রকাশ করতে হবে।

২) সকল চাকরির পরীক্ষায় মানসম্মত এবং ভারসাম্যমূলক প্রশ্নপত্র তৈরি করতে হবে।

৩)পুলিশ ভেরিফিকেশনে জবাবদিহিতা নিশ্চিত ও আত্মপক্ষ সমর্থনের সুযোগ প্রদান করতে হবে ।

৪)নন ক্যাডার বিধি-২০২৩ সংশোধন করে উত্তীর্ণ
সবার চাকরির সুযোগ সুনিশ্চিত করতে হবে ।

৫) প্রশ্নপত্রের ‘সঠিক উত্তর এবং কাট মার্ক’ ওয়েবসাইটে প্রকাশ করতে হবে ।
৬)দক্ষ ও অভিজ্ঞ ব্যক্তিদের নিয়ে পিএসসি গঠন করতে হবে ।

৭) একইদিনে একই সময়ে সম গ্রেড়ের একাধিক পরীক্ষা এড়াতে মনিটরিং সেল গঠন করতে হবে ।

৮) পাবলিক বিশ্ববিদ্যালয়ের মতো ‘মাইগ্রেশন স্টাইল’ চালু করতে হবে।

৯) ভাইভার আগে ক্যাডার চয়েজের সুযোগ দিতে হবে ।

১০)কম খরচে খাতা পুন:নিরীক্ষণ করার সুযোগ দিতে হবে।

১১) ফ‍্যাসিস্ট সরকারের আমলে নিয়মবহির্ভূত ও ত্রুটিপূর্ণ নিয়োগ বাতিল করতে হবে ।

 

 

কিউএনবি/আয়শা/২১ জুলাই ২০২৫,/রাত ৮:২৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit