বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২১ অপরাহ্ন
শিরোনাম
একনেকে ইলেকট্রিক ট্রেন প্রকল্পের অনুমোদন, চলবে কোন রুটে রাঙামাটি শহরে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ১৮ খেলোয়াড়ের পর এবার আল-নাসরের মালিকানাতেও রোনালদো? ‘চেয়ারম্যান হলে গাঁজা-ইয়াবা ফ্রি দেবো’, যুবদল নেতার নামে পোস্টারিং উলিপুরে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ খেলা অনুষ্ঠিত সিলেট টিটিসির কোটি টাকার মালিক ড্রাইভার বিল্লাল অশেষে শাস্তিমূলক বদলি দিনাজপুরে ভিপি সম্পত্তি দখলকে কেন্দ্রকরে নওগাঁর বদলগাছীতে দুইপক্ষের সংঘর্ষ নিহত-১ আহত-১১জন  হজের জন্য জমা দেওয়া টাকার জাকাত কি দিতে হবে? জমি নিয়ে বিরোধে আগ্নেয়াস্ত্র নিয়ে হামলার অভিযোগ, গ্রেপ্তার ৩ হাতিয়ায় সেই স্কুলে ফের ৯ শিক্ষার্থী অসুস্থ

লালপুরে সড়কের পাশ থেকে যুবকের লাশ উদ্ধার

Reporter Name
  • Update Time : সোমবার, ২১ জুলাই, ২০২৫
  • ১৪৮ Time View
মোঃ মাজহারুল ইসলাম  লালপুর( নাটোর) প্রতিনিধি : নাটোরের লালপুরে নিখোঁজের দুই দিন পরে সোহাগ হোসেন সুইট (২১) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে লালপুর থানা পুলিশ। সোমবার (২১জুলাই) দুপুরে উপজেলার গোপালপুর পৌরসভার বিজয়পুর গ্রামের মনিরুদ্দিন আকন্দ সড়কের চৌকিদার মোড় এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। সে উপজেলার বিজয়পুর গ্রামের আব্দুর রহিমের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে,সোহাগ হোসেন সুইট শনিবার (১৯ জুলাই) রাত থেকে নিখোঁজ ছিলেন। পরিবার বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পায়নি। সোমবার দুপুরে উক্ত স্থানে সড়কের পাশে একটি মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সুইট নিখোঁজ থাকার বিষয়ে তার পরিবার সোমবার সকালে থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করতে আসে। পরে রাস্তার পাশে মরদেহ পড়ে থাকার খবর আসলে ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করা হয়। লাশটি সোহাগ হোসেন সুইটের বলে নিশ্চত করেছেন তার পরিবার। তিনি আরো জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। রহস্য উদঘাটনে পুলিশ কাজ করছে।

 

 

কিউএনবি/আয়শা/২১ জুলাই ২০২৫,/রাত ৮:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit