বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৬ অপরাহ্ন
শিরোনাম
কমলগঞ্জে বাড়ির সিঁড়ির নিচ থেকে ৫টি কোবরা সাপের বাচ্চা উদ্ধার জলবায়ুর অভিঘাতে স্কুলে মেয়েদের ঝড়ে পড়া বাড়ছে: ইউনিসেফ বড়পুকুরিয়া বাইপাস সড়ক নির্মাণে নিম্নমানের ইটের খোয়া ব্যবহার করা হচ্ছে॥ রাবিপ্রবিতে যৌন হয়রানি ও সাইবার নিরাপত্তা নিয়ে সেমিনার দুর্গাপুরে ভারতীয় মদসহ আটক – ০১ দুর্গাপুরে যুবদলের উদ্যোগে মাদকবিরোধী মানববন্ধন ও বৃক্ষরোপণ কর্মসূচি নারী শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষায় রাবিপ্রবি ছাত্রদলের ব্যতিক্রমী উদ্যোগ “অসুস্থ মানুষের মুখে হাসি ফোটাতে ১১ আর-ই ব্যাটালিয়নের মানবিক উদ্যোগ” জিতের সঙ্গে আবার সিনেমা করা প্রসঙ্গে যা বললেন স্বস্তিকা ইবাদত ও ধর্মীয় আয়োজনের মধ্য দিয়ে চিত্রনায়িকা পপির জন্মদিন পালন

বিধ্বস্ত ভবনটিতে ছিল ১০০-১৫০ শিক্ষার্থী

Reporter Name
  • Update Time : সোমবার, ২১ জুলাই, ২০২৫
  • ৫৫ Time View

ডেস্ক নিউজ : রাজধানীর উত্তরায় বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বিধ্বস্ত হয়েছে। এই মর্মান্তিক ঘটনায় ভবনটিতে আগুন ধরে যায় এবং দুর্ঘটনার সময় সেখানে কোচিং ক্লাস চলছিল বলে জানা গেছে, যেখানে প্রায় ১০০ থেকে ১৫০ জন শিক্ষার্থী উপস্থিত ছিল। এ ঘটনায় হতাহতের সংখ্যা বাড়ার আশঙ্কা করা হচ্ছে।

সোমবার (২১ জুলাই) দুপুরে মাইলস্টোন কলেজের একজন কর্মকর্তা এসব তথ্য জানান।

উত্তরা আধুনিক মেডিকেল কলেজের জরুরি বিভাগের সামনে উপস্থিত এ কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, এখানে আমাদের কতজন শিক্ষার্থী এখানে চিকিৎসাধীন রয়েছে— আমি তার খোঁজখবর নিতে এসেছি। যে ভবনটিতে বিমান বিধ্বস্ত হয় সেখানে দ্বিতীয় শ্রেণী থেকে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের ক্লাস হতো। তবে, ক্লাস শেষ হওয়ার পর অর্থাৎ ছুটি হওয়ার পর বিমানটি বিধ্বস্ত হয়। তখন সেখানে কোচিংয়ের ক্লাস চলছিল। ভেতরে প্রায় ১০০ থেকে দেড়শ জন শিক্ষার্থী ছিলেন। অনেকে হতাহত হয়েছেন।

কিউএনবি/অনিমা/২১ জুলাই ২০২৫/বিকাল ৪:৪১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit