বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৬ অপরাহ্ন
শিরোনাম
কমলগঞ্জে বাড়ির সিঁড়ির নিচ থেকে ৫টি কোবরা সাপের বাচ্চা উদ্ধার জলবায়ুর অভিঘাতে স্কুলে মেয়েদের ঝড়ে পড়া বাড়ছে: ইউনিসেফ বড়পুকুরিয়া বাইপাস সড়ক নির্মাণে নিম্নমানের ইটের খোয়া ব্যবহার করা হচ্ছে॥ রাবিপ্রবিতে যৌন হয়রানি ও সাইবার নিরাপত্তা নিয়ে সেমিনার দুর্গাপুরে ভারতীয় মদসহ আটক – ০১ দুর্গাপুরে যুবদলের উদ্যোগে মাদকবিরোধী মানববন্ধন ও বৃক্ষরোপণ কর্মসূচি নারী শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষায় রাবিপ্রবি ছাত্রদলের ব্যতিক্রমী উদ্যোগ “অসুস্থ মানুষের মুখে হাসি ফোটাতে ১১ আর-ই ব্যাটালিয়নের মানবিক উদ্যোগ” জিতের সঙ্গে আবার সিনেমা করা প্রসঙ্গে যা বললেন স্বস্তিকা ইবাদত ও ধর্মীয় আয়োজনের মধ্য দিয়ে চিত্রনায়িকা পপির জন্মদিন পালন

বিমান বিধ্বস্ত হয়ে পড়া ভবনটিতে বাচ্চাদের ক্লাস চলছিল

Reporter Name
  • Update Time : সোমবার, ২১ জুলাই, ২০২৫
  • ৫৪ Time View

ডেস্ক নিউজ : উত্তরার মাইলস্টোন কলেজ ক্যাম্পাসে যে ভবনটিতে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে, ওই সময়ে ভবনটিতে স্কুলের জুনিয়র শিক্ষার্থীদের ক্লাস চলছিল বলে একজন শিক্ষক জানিয়েছেন।

মাইলস্টোন কলেজের প্রভাষক রেজাউল ইসলাম বিবিসি জানিয়েছেন, ছুটির আগ মুহূর্ত বা ছুটি হবে হবে, এইরকম সময়ে ঘটনাটি ঘটেছে।

“একটা প্রশিক্ষণ যুদ্ধবিমান সরাসরি বিল্ডিংয়ে আঘাত করে। সেটা জুনিয়র সেকশনের বিল্ডিংয়ে পড়ে, নার্সারি, ওয়ান, টু, থ্রি- এসব ক্লাস ওই বিল্ডিংয়ে হয়। বিল্ডিংয়ের গেটে একেবারে গর্ত হয়ে আগুন ধরে যায়” বলেন তিনি।

সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ফুটেজে দেখা যায়, স্কুলের বাগান সংলগ্ন একটি ভবনের নীচতলায় বিমানের ইঞ্জিনে আগুন জ্বলছে, সেটা নেভানোর চেষ্টা করছেন দমকল কর্মীরা।

ভবনের অন্যান্য ফ্লোর থেকে বাচ্চাদের বের করে আনা হচ্ছে।

এখন উদ্ধার কাজ চলছে, ফায়ার সার্ভিস ও সেনাবাহিনীর সদস্যরা সেখানে উদ্ধার কাজ চালাচ্ছে বলে জানান ওই শিক্ষক।

ওই ঘটনায় একজন নিহত ও অন্তত ২৫ জন আহত হয়েছেন। এদের মধ্যে ১৩ জনকে বার্ন ইন্সটিটিউটে নেওয়া হয়েছে।

জানা গেছে, প্রশিক্ষণ বিমানটির পাইলটও নিহত হয়েছেন।

কিউএনবি/অনিমা/২১ জুলাই ২০২৫/বিকাল ৩:৪১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit