বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৪:৪৯ অপরাহ্ন
শিরোনাম
ধোলাইখাল ট্রাকস্ট্যান্ড সরিয়ে নেওয়ার জন্য ডিএসসিসিকে ইশরাকের চিঠি দীর্ঘ দিন বন্ধ থাকার পর সিসিকের নতুন পরিকল্পনায় সিলেট জালালাবাদ সিটি পার্ক র‌্যাঙ্কিংয়ে আরও নিচে নামল ব্রাজিল, আর্জেন্টিনা কততে? প্রথমবারের মতো পাকিস্তান সফরে ভ্যাটিকান সিটির শীর্ষ কূটনীতিক বিশ্বসেরা ২% গবেষকের তালিকায় রাবির ১৬, রুয়েটের ১৫ গবেষক বাংলাদেশ ও ইন্দোনেশিয়ার মধ্যে ভিসা সহজীকরণ ও বাণিজ্য বৃদ্ধি জোরদারে গুরুত্বারোপ বিষাক্ত চেতনানাশক স্প্রেতে অসুস্থ একই পরিবারের ১৫ জন হাসপাতালে রাতে সুপ্রিম কোর্টে প্রবেশে কড়াকড়ি আরোপ ‎লালমনিরহাটে স্ত্রীকে পিটিয়ে হত্যা, স্বামীর মৃত্যুদণ্ড ‎আমেনা হত্যা ও এসিড নিক্ষেপের বিচার দাবিতে লালমনিরহাটে মহাসড়ক অবরোধ

দুর্গাপুরে রাস্ট্রীয় মর্যাদায় দাফন

তোবারক হোসেন খোকন ,দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি
  • Update Time : রবিবার, ২০ জুলাই, ২০২৫
  • ৪২ Time View

তোবারক হোসেন খোকন ,দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুরে বীর মুক্তিযোদ্ধা আব্দুল জব্বার মুন্সি (৭২) কে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে। রবিবার (২০ জুলাই) সকাল ১০ ঘটিকার সময় বার্ধক্য জনিত কারণে তাঁর নিজবাড়ী পৌরশহরের বিরিশিরিতে ইন্তেকাল করেছেন তিনি। (ইন্না লিল্লাহি ….. রাজিউন)। রবিবার বিকেল ৫.৩০ ঘটিকার সময়, বিরিশিরি ঈদগাহ মাঠে নামাজে জানাযা শেষে রাস্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান করা হয়। মৃত্যুকালে ২ ছেলে, ২ মেয়ে, নাতি-নাতনী, আত্মীয়স্বজন সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

বীর মুক্তিযোদ্ধার মৃত্যুতে উপজেলা প্রশাসন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল, রাজনৈতিক ও সামাজিক সংগঠন গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন। এ সময়, সহকারী কমিশনার (ভুমি) মো. মোস্তাফিজুর রহমান, দুর্গাপুর থানার ওসি মাহমুদুল হাসান, বীর মুক্তিযোদ্ধা সোহরাব হোসেন তালুকদার, মো. সিরাজুল হক, ওয়াজেদ আলী বিশ^াস, মো. আবুল কালাম, পৌর বিএনপি‘র সাধারণ সম্পাদক হারেজ গণি, সাবেক পৌর কাউন্সিলর ইমরোজ হোসেন সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিগন উপস্থিত ছিলেন। পরবর্তিতে পারিবারিক কবরস্থানে স্ত্রীর পাশেই এই বীর যোদ্ধাকে কবরস্থ করা হয়। 

কিউএনবি/অনিমা/২০ জুলাই ২০২৫,/রাত ৮:১৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit