শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৯ অপরাহ্ন
শিরোনাম
‘গেরুয়া’ দলে যোগ দিয়ে যে বার্তা দিলেন অভিনেত্রী মানসী ধর্ম যাই হোক, রাষ্ট্রের কাছে সব নাগরিকের অধিকার সমান : সড়ক প্রতিমন্ত্রী সংখ্যালঘু নির্যাতনের বিচার নিশ্চিত হয়নি, বিচারহীনতার সংস্কৃতি দূর করার চেষ্টা চলছে: নাহিদ ইসলাম গাজায় ধ্বংসস্তূপে তাবু টানিয়েই চলছে দন্তচিকিৎসা নবম পে স্কেল বাস্তবায়ন হবে কিভাবে, জানালেন বাণিজ্যমন্ত্রী যুক্তরাষ্ট্র কখনোই বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু বানায় না: জেডি ভ্যান্স দেশের সকল ধর্মের মানুষ নির্বিঘ্নে নিজ নিজ ধর্ম পালন করছে : আইনমন্ত্রী ওজন কমানোর প্রভাবে বদলে যেতে পারে ক্ষুধা, ঘুম ও মানসিক অবস্থা ৪ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত? গাজা থেকে ১৮ লাখ ৬০ হাজার ফিলিস্তিনিকে স্থানান্তরের পরিকল্পনা ইসরাইলের

সুস্মিতার সঙ্গে প্রেমের গুঞ্জনে মুখ খুললেন সৃজিত

Reporter Name
  • Update Time : রবিবার, ২০ জুলাই, ২০২৫
  • ৩৯ Time View

বিনোদন ডেস্ক : সৃজিতের নতুন সিনেমা ‘লহ গৌরাঙ্গের নাম রে’ ঘিরে এই গুঞ্জন শুরু। সিনেমাটিতে অভিনয় করেছেন সুস্মিতা, আর শুটিং হয়েছে সমুদ্রপাড়ের শহর পুরীতে। শুটিংয়ের ফাঁকে সুস্মিতা একটি ছবি পোস্ট করেন, যেখানে দেখা যায় তিনি আর সৃজিত হাতে হাত রেখে সমুদ্রের ধারে দাঁড়িয়ে রয়েছেন। 

গত শুক্রবার জয়া আহসানের ‘ডিয়ার মা’ সিনেমার প্রিমিয়ারে হাজির হন সৃজিত ও সুস্মিতা—হাতে হাত ধরে বসে ছিলেন দুজন। একদম বলিউডি ভঙ্গিতে। দুজনের চোখেমুখে লুকোনো নয়, বরং খানিকটা যেন জানানোর ইচ্ছেই স্পষ্ট। পুরো অনুষ্ঠানজুড়ে ছিলেন পাশাপাশি, ক্যামেরা যতই ক্লিক করুক—হাত ছাড়েননি কেউই।

প্রশ্ন করা হলে সৃজিত দৃষ্টিটা ঘুরিয়ে দেন সুস্মিতার দিকে—‘তুমি বলো না?’ হাসিমুখে সুস্মিতার জবাব, ‘আমরা খুব ভালো বন্ধু। কয়েক দিনের মধ্যেই অনেক কাছের হয়ে গেছি। কে কী বলছে, তাতে আমি কিছু বলতে চাই না।’সৃজিতের ভাষায়, ‘মেন্টর’ বলাটা বেশি হয়ে যায়। আমরা একসঙ্গে গান শুনি, সিনেমা দেখি, সে আমাকে সুশি খাওয়ায়, আমি চাইনিজে উৎসাহ দিই!’

সুস্মিতা বলেন, ‘একটা বন্ধুত্ব যদি আমাকে সমৃদ্ধ করে, সেটা লুকানোর কী আছে? লুকানোর কিছু থাকলে কি এভাবে একসঙ্গে ঘুরি?’
এই প্রথম নয়—সৃজিতের সঙ্গে অতীতেও নাম জড়িয়েছে স্বস্তিকা মুখার্জি, ঋতাভরী চক্রবর্তীসহ একাধিক নায়িকার। সম্পর্ক টেকেনি, কিন্তু সম্পর্কগুলো আজও ‘শান্তিপূর্ণ’। 

 

 

কিউএনবি/আয়শা//২০ জুলাই ২০২৫,/বিকাল ৪:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit