শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০১ অপরাহ্ন
শিরোনাম
‘গেরুয়া’ দলে যোগ দিয়ে যে বার্তা দিলেন অভিনেত্রী মানসী ধর্ম যাই হোক, রাষ্ট্রের কাছে সব নাগরিকের অধিকার সমান : সড়ক প্রতিমন্ত্রী সংখ্যালঘু নির্যাতনের বিচার নিশ্চিত হয়নি, বিচারহীনতার সংস্কৃতি দূর করার চেষ্টা চলছে: নাহিদ ইসলাম গাজায় ধ্বংসস্তূপে তাবু টানিয়েই চলছে দন্তচিকিৎসা নবম পে স্কেল বাস্তবায়ন হবে কিভাবে, জানালেন বাণিজ্যমন্ত্রী যুক্তরাষ্ট্র কখনোই বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু বানায় না: জেডি ভ্যান্স দেশের সকল ধর্মের মানুষ নির্বিঘ্নে নিজ নিজ ধর্ম পালন করছে : আইনমন্ত্রী ওজন কমানোর প্রভাবে বদলে যেতে পারে ক্ষুধা, ঘুম ও মানসিক অবস্থা ৪ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত? গাজা থেকে ১৮ লাখ ৬০ হাজার ফিলিস্তিনিকে স্থানান্তরের পরিকল্পনা ইসরাইলের

কাস্টিং কাউচের ভয়াবহ অভিজ্ঞতার কথা জানালেন আফতাব

Reporter Name
  • Update Time : রবিবার, ২০ জুলাই, ২০২৫
  • ৪৩ Time View

বিনোদন ডেস্ক  : বলিউডের পরিচিত মুখ আফতাব শিবদাসানি সম্প্রতি একটি অনুষ্ঠানে কাস্টিং কাউচের ভয়াবহ অভিজ্ঞতার কথা জানিয়েছেন। শিশু বয়স থেকেই অভিনয়জগতে পা রাখা এ অভিনেতা জানান, ক্যারিয়ারের শুরুর দিকে এক প্রভাবশালী ব্যক্তি তাঁকে গভীর রাতে হোটেলে দেখা করতে বলেছিলেন।

মাত্র ১৪ মাস বয়সেই বিজ্ঞাপনের মাধ্যমে মিডিয়ায় পা রাখেন আফতাব। এরপর শিশুশিল্পী হিসেবে ‘মি. ইন্ডিয়া’, ‘চালবাজ’, ‘শেহেনশাহ’সহ একাধিক হিট ছবিতে দেখা গেছে তাকে। পরবর্তীতে বড় পর্দায় নায়ক হিসেবে আত্মপ্রকাশ করেন রাম গোপাল ভার্মার ‘মাস্ত’ ছবির মাধ্যমে।

তবে অভিনয়ের শুরুতে একসময় মডেলিং ও মিউজিক ভিডিও করছিলেন আফতাব। সেই সময় এক নামকরা ব্যক্তি তাকে একটি ছবির প্রস্তাব দেন। এরপর গভীর রাতে হঠাৎ একদিন ফোন করে হোটেলে দেখা করতে বলেন। এ নিয়ে সম্প্রতি সাজিদ খানের জনপ্রিয় শো ‘ইয়াদোঁ কি বারাত’-এ মুখ খোলেন তিনি। তাঁর সঙ্গে ছিলেন বিবেক ওবেরয় ও রীতেশ দেশমুখ।

আফতাব বলেন, “আমি তখন অভিনেতা ছিলাম না। এক ব্যক্তি চলচ্চিত্রের প্রতিশ্রুতি দিয়েছিলেন। গভীর রাতে হঠাৎ ফোন করে হোটেলে দেখা করতে বলেন। তখনই বুঝি সব বাজে কথা, এরপরই তার ফোন রিসিভ করা বন্ধ করে দিই।”

তবে তিনি সেই ব্যক্তির নাম প্রকাশ করেননি। জানান, “এক বড় নামকরা ব্যক্তি ছিলেন। আমি তাকে ১-২ বার দেখেছি মাত্র। যখন বুঝলাম তার উদ্দেশ্য ভালো না, তখনই তার সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করি।”

এরপর আফতাব কাজ করেন একাধিক সফল ছবিতে। এর মধ্যে রয়েছে ‘আওয়ারা পাগল দিওয়ানা’, ‘হাঙ্গামা’, ‘কেয়া কুল হ্যায় হাম ৩’, ‘কাসুর’, ‘১৯২০: দ্য ইভিল রিটার্নস’ প্রভৃতি। সম্প্রতি আবার বড় পর্দায় ফিরছেন তিনি। তাঁর আসন্ন ছবির তালিকায় রয়েছে ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’, ‘মাস্তি ৪’ এবং ‘কাসুর ২’।

কিউএনবি/অনিমা/২০ জুলাই ২০২৫,/বিকাল ৪:১২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit