সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৯:১৫ অপরাহ্ন
শিরোনাম
২৭ এপ্রিল প্রধানমন্ত্রী তারেক রহমান’র আগমন উপলক্ষে শার্শা উপজেলা প্রশাসনের উদ্যেগে প্রস্তুতি সভা অনুষ্ঠিত আজকের মুদ্রার রেট: ২০ এপ্রিল ২০২৬ যিশুর মূর্তি ভাঙচুর ইসরাইলি সেনার, বিশ্বজুড়ে তোলপাড় শেষ ওয়ানডের দলে ফিরলেন তানজিম পাকিস্তানের ঘাঁটিতে নামল ৬ মার্কিন সামরিক বিমান সংরক্ষিত নারী আসনে মনোনয়ন পাননি শোবিজ তারকারা যে কারাগারে খালেদা জিয়ার শরীরে ধীরে ধীরে বিষ দেওয়া হয় মৌসুম শেষে নাপোলি ছাড়ছেন রোমেলু লুকাকু এসএসসি পরীক্ষা শুরু মঙ্গলবার, পরীক্ষার্থীদের মানতে হবে ১৪ নির্দেশনা আমি এই মন্ত্রী, এই মন্ত্রণালয়ে যে দুর্নীতি করবে, ২৪ ঘণ্টা থাকতে পারবে না: শিক্ষামন্ত্রী

শ্রীলঙ্কাকে হারিয়ে শিরোপার আরও কাছে বাংলাদেশ

Reporter Name
  • Update Time : শনিবার, ১৯ জুলাই, ২০২৫
  • ৭১ Time View

স্পোর্টস ডেস্ক : নারী সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে জয়ের ধারা অব্যাহত রেখেছে বাংলাদেশ। নিজেদের পঞ্চম ম্যাচেও জয় পেয়েছে দলটি। শনিবার বসুন্ধরা কিংস অ্যারেনার প্র্যাকটিস মাঠে বাংলাদেশ ৫-০ গোলে হারিয়েছে শ্রীলঙ্কাকে।

ঘরের মাঠে ম্যাচের শুরু থেকে বলের নিয়ন্ত্রণ ছিল বাংলাদেশি ফুটবলারদের দখলে। প্রথমার্ধে বাংলাদেশ ২-০ গোলে এগিয়ে ছিল। দ্বিতীয়ার্ধে আরও তিন গোল যোগ করে ব্যবধান বাড়িয়েছে লাল-সবুজের মেয়েরা। তবে প্রতিপক্ষের খেলোয়াড়রা প্রতিরোধ গড়ার চেষ্টা করলেও শেষ পর্যন্ত পারেনি। ফলে ৫-০ গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ।

টানা পাঁচ জয়ে ১৫ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে আছে বাংলাদেশ। সোমবার শেষ ম্যাচে খেলবে নেপালের বিপক্ষে। চ্যাম্পিয়ন হতে হলে বাংলাদেশকে কমপক্ষে এক পয়েন্ট পেতে হবে ওই ম্যাচে। বাংলাদেশ হেরে গেলে চ্যাম্পিয়ন হবে নেপাল।

এদিকে, ৫ ম্যাচে নেপালের সংগ্রহ ১২। ওই ম্যাচে নেপাল জিতলে তাদেরও পয়েন্ট হবে বাংলাদেশের সমান ১৫। তখন গোল ব্যবধানে এগিয়ে থেকে চ্যাম্পিয়ন হবে দলটি।

কিউএনবি/অনিমা/১৯ জুলাই ২০২৫,/রাত ৯:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit