শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০২ অপরাহ্ন
শিরোনাম
‘গেরুয়া’ দলে যোগ দিয়ে যে বার্তা দিলেন অভিনেত্রী মানসী ধর্ম যাই হোক, রাষ্ট্রের কাছে সব নাগরিকের অধিকার সমান : সড়ক প্রতিমন্ত্রী সংখ্যালঘু নির্যাতনের বিচার নিশ্চিত হয়নি, বিচারহীনতার সংস্কৃতি দূর করার চেষ্টা চলছে: নাহিদ ইসলাম গাজায় ধ্বংসস্তূপে তাবু টানিয়েই চলছে দন্তচিকিৎসা নবম পে স্কেল বাস্তবায়ন হবে কিভাবে, জানালেন বাণিজ্যমন্ত্রী যুক্তরাষ্ট্র কখনোই বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু বানায় না: জেডি ভ্যান্স দেশের সকল ধর্মের মানুষ নির্বিঘ্নে নিজ নিজ ধর্ম পালন করছে : আইনমন্ত্রী ওজন কমানোর প্রভাবে বদলে যেতে পারে ক্ষুধা, ঘুম ও মানসিক অবস্থা ৪ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত? গাজা থেকে ১৮ লাখ ৬০ হাজার ফিলিস্তিনিকে স্থানান্তরের পরিকল্পনা ইসরাইলের

আবারও মঞ্চে ফিরতে যাচ্ছে ‘অড সিগনেচার’

Reporter Name
  • Update Time : শনিবার, ১৯ জুলাই, ২০২৫
  • ৩৮ Time View

বিনোদন ডেস্ক : বন্ধ হয়ে যাওয়া সংগীতযাত্রা ফের শুরু করতে যাচ্ছে ব্যান্ডদল ‘অড সিগনেচার’। প্রায় এক বছর পর মঞ্চে ফিরতে যাচ্ছে দলটি।

ঢাকার কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) মিলনায়তনে আগস্ট মাসের ১ তারিখে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘অড সিগনেচার: দ্য কামব্যাক’ শিরোনামের কনসার্ট। ফেরার যাত্রায় ব্যান্ডের লাইনআপ পরিবর্তনের ঘোষণা এবং নতুন ব্যান্ড প্রকাশ নিয়েও পরিকল্পনা তুলে ধরবে দলটি।

গত বছরের মে মাসে সিলেটে এক কনসার্টে অংশ নিতে যাওয়ার পথে নরসিংদীতে সড়ক দুর্ঘটনায় মারা যান ‘অড সিগনেচারের’ ভোকাল আহাসান তানভীর পিয়াল। সেসময় আহত হন ব্যান্ডের অন্য সদস্যরা। এরপর কার্যক্রম থমকে যায় তাদের।

এক বছর পর গত মে মাসে ‘জগৎ মঞ্চ’ নামে একটি নতুন গান প্রকাশ করে গানে ফেরে দলটি। এবার কনসার্ট দিয়ে নতুন করে কার্যক্রমে যাচ্ছে দলটি। কনসার্টের আয়োজন করেছে প্রাইম ওয়েব কমিউনিকেশন। কনসার্ট শুরু হবে বিকেল ৩টায় এবং সন্ধ্যা ৬টার মধ্যে শেষ করার পরিকল্পনা রয়েছে।

২০১৭ সালে আত্মপ্রকাশের পর ব্যান্ড ‘অড সিগনেচার’ খুব অল্প সময়েই তরুণদের কাছে জনপ্রিয়তা পায়।
শ্রোতাদের কাছে গল্পভিত্তিক গানের কারণে জনপ্রিয় দলটি। ব্যান্ডটির গানগুলোর মধ্যে ‘ঘুম’, ‘আমার দেহখান’, ‘মন্দ’, ‘দুঃস্বপ্ন’ অন্যতম।

কিউএনবি/অনিমা/১৯ জুলাই ২০২৫,/রাত ৮:৫২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit