শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০২ অপরাহ্ন
শিরোনাম
‘গেরুয়া’ দলে যোগ দিয়ে যে বার্তা দিলেন অভিনেত্রী মানসী ধর্ম যাই হোক, রাষ্ট্রের কাছে সব নাগরিকের অধিকার সমান : সড়ক প্রতিমন্ত্রী সংখ্যালঘু নির্যাতনের বিচার নিশ্চিত হয়নি, বিচারহীনতার সংস্কৃতি দূর করার চেষ্টা চলছে: নাহিদ ইসলাম গাজায় ধ্বংসস্তূপে তাবু টানিয়েই চলছে দন্তচিকিৎসা নবম পে স্কেল বাস্তবায়ন হবে কিভাবে, জানালেন বাণিজ্যমন্ত্রী যুক্তরাষ্ট্র কখনোই বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু বানায় না: জেডি ভ্যান্স দেশের সকল ধর্মের মানুষ নির্বিঘ্নে নিজ নিজ ধর্ম পালন করছে : আইনমন্ত্রী ওজন কমানোর প্রভাবে বদলে যেতে পারে ক্ষুধা, ঘুম ও মানসিক অবস্থা ৪ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত? গাজা থেকে ১৮ লাখ ৬০ হাজার ফিলিস্তিনিকে স্থানান্তরের পরিকল্পনা ইসরাইলের

ল্যাভেন্ডার বাগানে তাক লাগালেন মেহজাবীন

Reporter Name
  • Update Time : শনিবার, ১৯ জুলাই, ২০২৫
  • ৩৫ Time View

বিনোদন ডেস্ক : বেগুনী হাতখোলা পোশাকে নিজেকে সামনে আনলেন মেহজাবীন। কালো সানগ্লাস আর বড় হ্যাটে তাকে জমকালো লুকেই দেখা গেছে ল্যাভেন্ডার বাগানে। সেই মুহূর্ত অভিনেত্রী উৎসর্গ করেছেন সব মেয়েদের জন্য। তিনি ফেসবুকের ক্যাপশনে লিখেছেন, ‘আমি এখানে স্থায়ীভাবে থেকে গেলেও অবাক হওয়ার কিছু নেই।’

এর আগে সুদূর ফ্রান্সে ভ্রমণ করতে গিয়ে প্রেম-ভালোবাসা অটুট রাখার স্থান প্যারিসের মন্টমার্ত্রে স্যাক্রে-ক্যো গির্জা পরিদর্শন করেছিলেন মেহজাবীন। শুধু তাই নয়, নিজেদের ভালোবাসা চিরস্থায়ী করতে সেখানে স্বামীর ভালোবাসা ‘তালাবন্ধ’ করেন অভিনেত্রী। শনিবার (১২ জুলাই) একটি ফেসবুক রিলস প্রকাশ করেন মেহজাবীন। সেখানে দেখা যায়, আকাশি ও কালো রংয়ের পোশাকে খোলা চুলে মেহজাবীন। হাতে তালা নিয়ে গির্জার সামনে থাকা লোহার বেষ্টনিতে একটি ছোট তালা ঝোলান। ওই তালাতে নিজের নামের সাথে ভালোবাসার প্রতীক দিয়ে লেখা স্বামী, নির্মাতা আদনান আল রাজীবের নাম।

স্থানীয়রা বিশ্বাস করেন, কোনো জুটি বা দম্পতি প্যারিসে ‘লাভ লক’ লাগানোর রীতি অনুযায়ী, নিজেদের নাম লেখা তালা বন্ধ করে এর চাবি সাইন নদীতে ফেলে দিলে তাদের ভালোবাসা অটুট ও স্থায়ী হয়। ‘লাক্স-চ্যানেল আই সুপারস্টার ২০০৯’ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ার পর মেহজাবীন অভিনীত প্রথম নাটক ছিল ইফতেখার আহমেদ ফাহমি পরিচালিত ‘তুমি থাকো সিন্ধুপারে’। এ নাটকে তার বিপরীতে অভিনয় করেছেন মাহফুজ আহমেদ। এরপর তিনি একে একে কাজ করেন ‘মাঝে মাঝে তব দেখা পাই’, ‘কল সেন্টার’, ‘মেয়ে শুধু তোমার জন্য’, ‘আজও ভালোবাসি মনে মনে’, ‘হাসো আন লিমিটেডসহ’ বেশকিছু নাটকে। ২০১৩ তে শিখর শাহনিয়াত পরিচালিত নাটক ‘অপেক্ষার ফটোগ্রাফি’ ছিল মেহজাবীন এর জন্য বড় একটি টার্নিং পয়েন্ট।

 

 

কিউএনবি/আয়শা//১৯ জুলাই ২০২৫,/সন্ধ্যা ৭:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit