বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৭ অপরাহ্ন
শিরোনাম
কমলগঞ্জে বাড়ির সিঁড়ির নিচ থেকে ৫টি কোবরা সাপের বাচ্চা উদ্ধার জলবায়ুর অভিঘাতে স্কুলে মেয়েদের ঝড়ে পড়া বাড়ছে: ইউনিসেফ বড়পুকুরিয়া বাইপাস সড়ক নির্মাণে নিম্নমানের ইটের খোয়া ব্যবহার করা হচ্ছে॥ রাবিপ্রবিতে যৌন হয়রানি ও সাইবার নিরাপত্তা নিয়ে সেমিনার দুর্গাপুরে ভারতীয় মদসহ আটক – ০১ দুর্গাপুরে যুবদলের উদ্যোগে মাদকবিরোধী মানববন্ধন ও বৃক্ষরোপণ কর্মসূচি নারী শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষায় রাবিপ্রবি ছাত্রদলের ব্যতিক্রমী উদ্যোগ “অসুস্থ মানুষের মুখে হাসি ফোটাতে ১১ আর-ই ব্যাটালিয়নের মানবিক উদ্যোগ” জিতের সঙ্গে আবার সিনেমা করা প্রসঙ্গে যা বললেন স্বস্তিকা ইবাদত ও ধর্মীয় আয়োজনের মধ্য দিয়ে চিত্রনায়িকা পপির জন্মদিন পালন

নবাবগঞ্জে জুলাই শহীদদের স্মরণে ‘এক শহীদ, এক বৃক্ষ’ কর্মসূচি

Reporter Name
  • Update Time : শনিবার, ১৯ জুলাই, ২০২৫
  • ৫৩ Time View

ডেস্ক নিউজ : জুলাই অভ্যুত্থানের শহীদদের আত্মত্যাগকে সম্মান জানিয়ে ‘এক শহীদ, এক বৃক্ষ’ কর্মসূচি হাতে নিয়েছে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়। সারাদেশের ন্যায় ঢাকার নবাবগঞ্জ উপজেলায় নানা আনুষ্ঠানিকতার মধ্যদিয়ে কর্মসূচিটি পালিত হয়েছে। শনিবার (১৯ জুলাই) সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণে কর্মসূচিটি পালন করা হয়।

শহীদদের স্মরণ ও পরিবেশ সুরক্ষায় উপজেলা পরিষদ প্রাঙ্গণে শহীদ রাকিব এবং শহীদ ইয়াসিনের নামে দুটি কৃষ্ণচূড়া গাছ রোপণ করা হয়। পরে উপজেলা পরিষদের পক্ষ থেকে শহীদ পরিবারবর্গকে সেলাই মেশিন ও উপহার সামগ্রী দেওয়া হয়।  পাশাপাশি শহীদ পরিবারগুলোকে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দিলরুবা ইসলাম।

শহীদ রাকিব ও শহীদ ইয়াসিনের পরিবার বলে, গণতন্ত্রের জন্য, দেশের জন্য তারা জীবন দিয়েছেন। শহীদদের স্মরণে সরকারের বৃক্ষরোপণ কর্মসূচি নেওয়ার আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি। সন্তানদের দেখতে না পেলেও অন্তত উপজেলা পরিষদে এসে কৃষ্ণচূড়া গাছ দেখে হাতের অনুভব করতে পারব। বৃক্ষরোপণের পর শহীদ রাকিব ও শহীদ ইয়াসিনের আত্মার শান্তি কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।

 

 

কিউএনবি/আয়শা//১৯ জুলাই ২০২৫,/বিকাল ৪:০৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit