বুধবার, ০৩ জুন ২০২৬, ০৪:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম
নোলানের ছবির জন্য ‌‘স্পাইডার-ম্যানের’ শুটিং পেছাতে অনুরোধ করেন টম হল্যান্ড জর্ডানের বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা শহীদ হাদি হত্যাকাণ্ড নিয়ে মুখ খুললেন মমতা সকালে খালিপেটে কাঁচা হলুদ চিবিয়ে খাচ্ছেন? জেনে নিন উপকারিতা হরমুজ খুলে দিলেও ইরানের নিষেধাজ্ঞা প্রত্যাহার নয়: যুক্তরাষ্ট্র সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হওয়ায় পররাষ্ট্রমন্ত্রীকে প্রধানমন্ত্রীর অভিনন্দন স্পিকারের সঙ্গে যুক্তরাষ্ট্র ও স্পেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ জাতিসংঘ সাধারণ পরিষদে সভাপতি নির্বাচিত হলেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান আন্তর্জাতিক শ্রম সম্মেলনের সহ-সভাপতি নির্বাচিত বাংলাদেশ আগামী বাজেটের মূল লক্ষ্য দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর ক্ষমতায়ন: অর্থমন্ত্রী

এনসিপির ‘মার্চ টু গোপালগঞ্জ’ খতিয়ে দেখা দরকার : এ্যানি

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৮ জুলাই, ২০২৫
  • ৩৩ Time View

ডেস্ক নিউজ : বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, এনসিপি সারাদেশে প্রোগ্রাম দিয়েছে জনসংযোগের। হঠাৎ করে তারা প্রোগ্রাম দিয়েছে ‘মার্চ টু গোপালগঞ্জ’। একদিনের ব্যবধানে পরিবর্তন। এটি খতিয়ে দেখা দরকার। এর পিছনে কোনো হীন উদ্দেশ্য আছে কিনা। কারণ সামনে তো নির্বাচন। এ ধরনের গণ্ডগোল যদি হয়ে যায়, নির্বাচনটা প্রশ্নের মুখে পড়তে পারে, পড়বে। যে নির্বাচন নিয়েই এখন পর্যন্ত এতোগুলো কথা হচ্ছে। তাহলে আপনারা কীভাবে গেলেন, কীভাবে বের হয়ে আসলেন।

শুক্রবার বিকেলে লক্ষ্মীপুরে জুলাই আগস্ট গণঅভ্যুত্থান, শোক ও বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষে শহীদদের স্মরণে স্মরণ সভায় তিনি এসব কথা বলেন।

শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেন, মুজিববাদের যদি কবর দিতে হয়, গোপালগঞ্জ যাওয়ার দরকার নেই। মুজিববাদের কবর মুজিববাদই দিয়েছে। মুজিববাদের কবরতো ৭২, ৭৩, ৭৪, ৭৫, গত ১৭ বছর শেখ হাসিনাই দিয়েছে। আমার-আপনার আন্দোলনের মধ্য দিয়েই মুজিববাদের কবর হয়েছে। মুজিববাদের কবর গোপালগঞ্জে গিয়ে দিতে হবে না।

তিনি বলেন, সকালবেলায় (ঘটনার দিন) ইউএনও’র গাড়ি, পুলিশের গাড়ি নিরাপত্তাহীনতায় ছিল। তাহলে চিন্তা করা দরকার ছিল, পরবর্তী কর্মসূচির ধাপটা কী ধরনের হবে, হওয়ার দরকার ছিল। তাৎক্ষণিক সকল রাজনৈতিক দলের সঙ্গে আলোচনার দাবি রাখে।

জামায়াত ও এনসিপির উদ্দেশে বিএনপির এই নেতা বলেন, তারেক জিয়া সম্পর্কে যে স্লোগান দিয়েছে, তা মুখে নেওয়ার মতো? এই স্লোগানে হীন উদ্দেশ্য আছে।

তাদের হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, তারেক রহমান ১৭ বছর লড়াই করেছেন, নির্যাতিত ছিলেন, সংগ্রামের মধ্যে গোটা জাতিকে ঐক্যবদ্ধ করেছেন। আমরা মনে করি আজ এসব স্লোগান ও তারেক রহমানের বিরুদ্ধে বক্তব্য শোভা পায় না।

লক্ষ্মীপুর জেলা বিএনপি আয়োজিত এন আহম্মদিয়া সরকারি বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা আবুল খায়ের ভূইয়া।

জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট হাসিবুর রহমানের সঞ্চালনায় এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপির সহ-শিল্প বাণিজ্য বিষয়ক সম্পাদক আশরাফ উদ্দিন নিজান,  চট্টগ্রাম বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ ও জেলা বিএনপির সদস্য সচিব শাহাবুদ্দিন সাবু প্রমুখ।

কিউএনবি/অনিমা/১৮ জুলাই ২০২৫,/রাত ১০:২৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit