সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৭:২৬ অপরাহ্ন
শিরোনাম
সাংবাদিকতা শুধু পেশা নয়, এটি জনসেবা : বিভাগীয় কমিশনার বিনিয়োগকারীদের নিরাপদ ও স্থিতিশীল পরিবেশ নিশ্চিতে গুরুত্ব দিচ্ছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী সাইবার হয়রানির শিকার পুলিশ ভ্যান আটকে প্রতিবাদ জানানো মুম্বাইয়ের সেই মডেল নেপালের লিগে খেলবেন সাকিব কর্নেল (অব.) অলির সমালোচনা করে যা বললেন রাশেদ খান ৯৩ শিক্ষানবিশ এএসপিকে বদলি, তালিকা প্রকাশ সালিশে নাতিকে মারধর, রক্ষা করতে গিয়ে কিল-ঘুসিতে দাদা নিহত স্বাধীন গণমাধ্যমের জন্য নীতিমালা প্রণয়নে সম্পাদকদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী মাটিরাঙ্গায় ধলিয়া খালের নিচ থেকে মাটি উত্তোলনের দায়ে ৪০ হাজার টাকা জরিমানা। আশুলিয়ায় ফুটপাতে অবৈধ ওষুধের দোকান উচ্ছেদের আহ্বান ব্যবসায়ীদের

‘স্বৈরাচার উৎখাতে জুলাই যোদ্ধাদের প্রচেষ্টা ছিল শেষ না হওয়া ম্যারাথনের মতো’

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৮ জুলাই, ২০২৫
  • ৪৯ Time View

ডেস্ক নিউজ : যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, যারা জীবন দিয়ে স্বৈরাচার হটিয়েছেন, বাংলাদেশ যত দিন থাকবে, তত দিন জাতি তাদের কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করবে। ১৭ বছরের স্বৈরাচার উৎখাতে জুলাইয়ের যোদ্ধাদের প্রচেষ্টা ছিল একটি শেষ না হওয়া ম্যারাথনের মতো।

শুক্রবার আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র (বিআইসিসি) প্রাঙ্গণে ছাত্র-জনতার ‘জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থান দিবস’ উপলক্ষে প্রতীকী ম্যারাথনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানটি আয়োজন করে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন।

উপদেষ্টা আরও বলেন, জুলাইয়ের অভ্যুত্থানে মানুষ এতটাই উদ্বুদ্ধ ছিল যে অনেকেই ক্ষুধার্ত অবস্থায় এবং পায়ে গুলিবিদ্ধ হয়েও এই আন্দোলনে অংশ নিয়েছেন। তারা দেশপ্রেম আর প্রতিশ্রুতির শক্তিতে তারা স্বৈরাচারের বিরুদ্ধে লড়াই করেছেন।

তিনি বলেন, আমাদের এই দেশ গড়ার সংগ্রামটিও এক দীর্ঘ ম্যারাথনের মতো। যত কষ্টই হোক, যত সময়ই লাগুক— এই লড়াই আমাদের শেষ করতেই হবে।

আসিফ মাহমুদ বলেন, শহীদ জুলাই যোদ্ধাদের স্মরণ করার জায়গা থেকে এই ম্যারাথনের আয়োজন। জুলাই স্মরণে সরকারের অনেকগুলো আয়োজনের মধ্যে এটি একটি। জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের জন্য তহবিল সংগ্রহের জন্য আবারও ম্যারাথনের আয়োজন করা হবে।

কিউএনবি/অনিমা/১৮ জুলাই ২০২৫,/বিকাল ৪:৫৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit