বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:০১ অপরাহ্ন

প্রাথমিকে ফের বৃত্তি পরীক্ষা চালু

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৮ জুলাই, ২০২৫
  • ৬৬ Time View

ডেস্ক নিউজ : দীর্ঘদিন পর আবার চালু হতে যাচ্ছে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বৃত্তি পরীক্ষা। চলতি বছর থেকেই ডিসেম্বরের বার্ষিক পরীক্ষা শেষে পৃথকভাবে এ পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এরই ধারাবাহিকতায় বৃত্তি পরীক্ষার সম্ভাব্য তারিখ এবং পরীক্ষার বিষয় প্রকাশ করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।

বৃহস্পতিবার প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম (সাধারণ প্রশাসন) স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। এতে আরও জানানো হয়, বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে সরকারি প্রাথমিক বিদ্যালয়, পিটিআই সংলগ্ন পরীক্ষণ বিদ্যালয় এবং সরকারি মাধ্যমিক বিদ্যালয়সংলগ্ন প্রাথমিক বিদ্যালয়গুলোর শিক্ষার্থীরা। এর মধ্যে সরকারি প্রাথমিক বিদ্যালয় ও পিটিআই সংলগ্ন পরীক্ষণ বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য পরীক্ষায় অংশগ্রহণ বাধ্যতামূলক।

২০০৯ সালে প্রাথমিক শিক্ষা সমাপনী (পিইসি) পরীক্ষা চালু হওয়ার পর থেকে প্রাথমিকে বৃত্তি পরীক্ষা বন্ধ করে দেওয়া হয়েছিল। ২০২২ সালে এটি ফের চালু করার সিদ্ধান্ত নেওয়া হলেও চালু হয়নি। তবে বিকল্প হিসাবে তখন বৃত্তি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। শিক্ষার্থীদের দেওয়া হয় মেধাবৃত্তি। এছাড়া দরিদ্র শিক্ষার্থীদের জন্য চালু রাখা হয় উপবৃত্তি। দীর্ঘদিন পর অন্তর্বর্তী সরকার এই বৃত্তি ফের চালু করতে যাচ্ছে।

 

 

কিউএনবি/আয়শা//১৮ জুলাই ২০২৫,/দুপুর ১:৩৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit