বুধবার, ১৭ জুন ২০২৬, ০১:৫৮ অপরাহ্ন

ইসরায়েলকে যুক্তরাষ্ট্রের ‘দড়িতে বাঁধা কুকুর’ আখ্যা খামেনির

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫
  • ৫৬ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ইসরায়েলকে যুক্তরাষ্ট্রের ‘দড়িতে বাধা কুকুর’ হিসেবে আখ্যা দিয়েছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনি। বুধবার এক টেলিভিশন ভাষণে তিনি এই মন্তব্য করেন। একইসঙ্গে যেকোনো নতুন আগ্রাসনের বিরুদ্ধে ইরান প্রস্তুত বলেও হুঁশিয়ারি দেন তিনি। খবর টাইমস অব ইসরায়েলের।

খামেনি বলেন, যুক্তরাষ্ট্র এবং তার বাঁধা কুকুর- ইহুদি সাম্রাজ্যের মোকাবিলায় আমরা প্রস্তুত। একটি জাতি, একটি রাষ্ট্র এবং একটি সামরিক বাহিনীর আত্মবিশ্বাসই আমাদের আসল শক্তি।

তিনি জানান, ইসরায়েলের সঙ্গে ১২ দিনের সাম্প্রতিক সংঘাতে যে জবাব দেওয়া হয়েছে, তেহরান তার চেয়েও অনেক বেশি শক্ত প্রতিরোধের সক্ষমতা রাখে। ইরান কখনও শত্রুর সামনে দুর্বল নয়। আমাদের সামরিক ও কৌশলগত সক্ষমতা সম্পূর্ণ প্রস্তুত।

ইসরায়েলকে ‘একটি ক্যান্সার’ এবং যুক্তরাষ্ট্রকে ‘তার অপরাধের সহযোগী’ আখ্যা দিয়ে খামেনি বলেন, আমরা যুদ্ধ চাই না, তবে শত্রুপক্ষ আগ্রাসন চালালে আমাদের জবাব হবে বিধ্বংসী। এ বিষয়ে যেন সবাই সচেতন থাকে।

তিনি আরও বলেন, আমেরিকার স্পর্শকাতর স্থানগুলোতে অভিযান চালিয়ে আমরা আমাদের সামরিক দক্ষতার একটি নমুনা দেখিয়েছি। কাতারে অবস্থিত মার্কিন ঘাঁটিতে মিসাইল হামলা তার প্রমাণ।

এদিকে ইরানকে পারমাণবিক চুক্তিতে ফেরাতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চাপ অব্যাহত রয়েছে। তবে তেহরান স্পষ্ট জানিয়ে দিয়েছে— কঠোর শর্তে রাজি না হলে কোনো চুক্তিতে ফিরবে না তারা।

খামেনির এই বক্তব্য এমন সময়ে এলো, যখন মধ্যপ্রাচ্যে ইসরায়েল-সিরিয়া সংঘাত ও ইরানের জড়িত থাকার আশঙ্কা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ ক্রমশ বাড়ছে।

কিউএনবি/অনিমা/১৭ জুলাই ২০২৫,/রাত ৮:২৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit