বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৮ অপরাহ্ন

বেরোবির দেয়ালে দেয়ালে ‘জয় বাংলা’ লেখা, ছাত্রদলের আল্টিমেটাম

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫
  • ৬৮ Time View

ডেস্ক নিউজ : রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) জুলাই শহিদ দিবসের দিনে ক্যাম্পাসের বিভিন্ন স্থানে লেখা হয়েছে ‘জয় বাংলা’। প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে শাখা ছাত্রদল। এদিকে জড়িতদের ধরতে প্রশাসনকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছেন তারা।

বুধবার (১৬ জুলাই) রাত ১০টায় বিশ্ববিদ্যালয় প্রধান ফটকে এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

এসময় তারা ‘ক্যাম্পাসে ছাত্রলীগ কেন প্রশাসন জবাব চাই’, ‘আওয়ামী লীগের গুন্ডারা হুশিয়ার সাবধান’, ‘দোসর তোরা বাড়িস না পিঠের চামড়া থাকবে না’ ইত্যাদি স্লোগান দিতে দেখা যায়।

এসময় বেরোবি শাখা ছাত্রদলের সদস্য সচিব রাশেদ মন্ডল বলেন, আবু সাঈদের ক্যাম্পাসে ছাত্রলীগ দেয়ালে লিখে সেখানে প্রশাসনের নিরাপত্তা কতটুকু সেটা আমরা গতকাল দেখেছি। এই বিশ্ববিদ্যালয়ের বেশির ভাগই আওয়ামী লীগ তারাই প্রশাসনকে বেকায়দায় ফেলতে এসব করেছে। আমরা চাই যারা এসব কাজ করেছে তাদের সিসিটিভি ফুটেজ দেখে দ্রুত বিচারের আওতায় আনতে হবে।

আহ্বায়ক আল আমিন বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের চারজন উপদেষ্টা এসেছে। স্বাভাবিকভাবেই ক্যাম্পাসে কঠোর নিরাপত্তা থাকবে আর সেখানে আমরা দেখি নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ দেয়ালে লিখে যায়। এইসব আমাদের মধ্যে সন্দেহের জন্ম দেয়। আমরা অনেকবার উপাচার্যকে বলেছি ক্যাম্পাসে এখনো পদধারী ছাত্রলীগের নেতাকর্মীরা ঘুরে বেড়ায়। হলগুলোতে এখনো তারা অবস্থান করছে। এছাড়াও বিশ্ববিদ্যালয় আওয়ামী দোসর শিক্ষক কর্মকর্তারা কীভাবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পায়। তাঁদের বিরুদ্ধে যদি ব্যবস্থা নেয়া হত তাহলে আজকে ক্যাম্পাসে এই ধরনের ঘটনা ঘটত না। আমরা প্রশাসনকে ২৪ ঘণ্টা আনলিমিটার দিলাম। ২৪ ঘণ্টার মধ্যে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।’

জানা গেছে, মঙ্গলবার (১৫ জুলাই) দিবাগত রাতে বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক ভবন, যাত্রী ছাউনি, লাইব্রেরীসহ ক্যাম্পাসের বিভিন্ন দেয়ালে দেয়ালে ‘জয় বাংলা, শেখ হাসিনা ফিরবে’ ইত্যাদি লেখা দেখা যায়।

সরেজমিনে দেখা যায়, এখনও বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরি ও অ্যাকাডেমিক ভবন ২ ও ৪ এ লেখা রয়েছে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও বহিরাঙ্গন পরিচালক ড. মো. ফেরদৌস রহমান বলেন, আমরা ভিডিও ফুটেজ দেখি। ফুটেজ দেখে আইডেন্টিফাইর চেষ্টা করব। তারপর ব্যবস্থা নেয়া হবে। অবশ্যই তারা একটি নিষিদ্ধ সংগঠন। তাদের শাস্তির ব্যবস্থা হবে। আমরা আজকে আইসিটি সেন্টার থেকে ভিডিওটা কালেক্ট করব। এরপর যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

কিউএনবি/অনিমা/১৭ জুলাই ২০২৫,/দুপুর ২:১২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit