মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১১:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম
তিন জেলার নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার পূর্বাভাস প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লির বিমানবন্দরে বসিয়ে রাখার ঘটনায় সংসদে ক্ষোভ বিশ্বকাপ জিতবে কে, চারটি ভিন্ন এআই চ্যাটবটের গণনায় একই দেশের নাম বেনজীরকে ফেরাতে নথি প্রস্তুত করছে দুদক অবৈধ নির্বাচনের অন্যতম কারিগর বেনজীর আহমেদ: চিফ প্রসিকিউটর তোষামোদ নয়, জনগণের সামনে সত্য তুলে ধরুন : প্রধানমন্ত্রী ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে জাতীয় কমিটি পুনর্গঠন হরমুজ দিয়ে তেলবাহী জাহাজ চলাচল শুরু করেছে-ট্রাম্প জুলাই মাসে শিক্ষার্থীদের বিনা মূল্যে স্কুল ড্রেস বিতরণ শুরু : শিক্ষামন্ত্রী যুক্তরাজ্যে ১৬ বছরের কম বয়সীদের ফেসবুক-টিকটক ব্যবহার নিষিদ্ধ

গাছেরা নীরব নয়, আর্তনাদ করে: গবেষণা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫
  • ৬৬ Time View

তথ্যপ্রযুক্তি ডেস্ক  : প্রাণ আছে, তবে তারা নীরব —এতদিন উদ্ভিদজগৎকে নিয়ে এই ধারণাটাই চালু ছিল। কিন্তু ইসরায়েলের তেল আবিব বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা বলছেন, এই বিশ্বাসটা আদতে ভুল। তাঁদের সাম্প্রতিক গবেষণায় উঠে এসেছে চমকপ্রদ তথ্য। তারা বলছেন, আঘাত, প্রতিকূল পরিবেশ বা জলের অভাবে গাছেরা নীরব থাকে না, বরং ‘আলট্রাসাউন্ড’ কম্পাঙ্কের আওয়াজে আর্তনাদ করে।

ই-লাইফ’ জার্নালে প্রকাশিত এই গবেষণাপত্রে জানানো হয়েছে, কোনও গাছকে কেটে ফেললে, পাতা ছিঁড়ে নিলে বা দীর্ঘদিন পানি না পেলে তারা একধরনের ‘আলট্রাসাউন্ড’ নির্গত করে। এই শব্দের কম্পাঙ্ক এতটাই বেশি (২০,০০০ হার্জের উপরে) যে, মানুষের শ্রবণশক্তি তা ধরতে পারে না। তবে পতঙ্গ এবং বাদুড়ের মতো কিছু প্রাণীর শ্রবণশক্তি এই সীমার মধ্যে পড়ায় তারা সহজেই গাছের আর্তনাদ শুনতে পায়।

তেল আবিব বিশ্ববিদ্যালয়ের ‘ওয়াইজ ফ্যাকাল্টি অফ লাইফ সায়েন্সেস’-এর অধ্যাপক ইয়োসি ইয়োভেল এবং লিলাচ হাদানি’র গবেষণাগারে এই অভিনব গবেষণার নেতৃত্ব দিয়েছেন রিয়া সেল্টজার এবং গায়জে এশেল। তারা মূলত টম্যাটো গাছকে নিয়ে গবেষণা করেন।

পরীক্ষায় দেখা গিয়েছে, যে টমেটো গাছগুলিকে নিয়মিত পানি ও পরিচর্যা দেওয়া হয়েছে, তারা শব্দ করেনি। কিন্তু যে গাছগুলিকে পানি দেওয়া হয়নি কিংবা পাতাগুলি ছিঁড়ে নেওয়া হয়েছে, সেগুলি থেকে নির্গত হয়েছে বিশেষ ধরণের আলট্রাসাউন্ড।

টমেটো গাছের পাতায় ডিম পাড়ে কিছু পতঙ্গ। গবেষণায় আরও দেখা গিয়েছে, সেই স্ত্রী পতঙ্গেরা ‘আক্রান্ত’ বা জলসঙ্কটে থাকা গাছের আর্তনাদ শুনেই সেগুলি এড়িয়ে চলে এবং সুস্থ গাছকে ডিম পাড়ার জন্য বেছে নেয়। এটি গাছ ও পতঙ্গের মধ্যে এক ধরনের ‘শব্দের আদানপ্রদান’-এর প্রমাণ বলেই মনে করছেন বিজ্ঞানীরা।

গবেষণাপত্রে আরও বলা হয়েছে, শুধু পতঙ্গ নয় গাছের এই শব্দ বাদুড়ের মতো স্তন্যপায়ীরাও শুনতে পায়। বছর কয়েক আগে অধ্যাপক লিলাচ হাদানি এই বিষয়টি নিয়ে গবেষণা শুরু করেছিলেন। নতুন এই গবেষণা তারই এক গুরুত্বপূর্ণ ধাপ বলে মনে করছেন বিজ্ঞানীমহল।

সূত্র: রয়টার্স

কিউএনবি/অনিমা/১৭ জুলাই ২০২৫,/সকাল ১১:৪৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit