শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০১:১৫ অপরাহ্ন
শিরোনাম
ইউরোপকে রিজার্ভ থেকে ডিজেল বের করতে বলল যুক্তরাষ্ট্র গুমের মামলায় শেখ হাসিনাসহ ১৭ আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ ১৩ অক্টোবর বনে আগুন দেয়ার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, আলজেরিয়ার নিম্নকক্ষে বিল পাস প্রয়োজনে সব ধরনের সমরাস্ত্র ব্যবহার করা হবে, পশ্চিমাদের পুতিনের হুঁশিয়ারি ফ্লাইদুবাইয়ের ককপিটে হামলা: ইরানের যোগসূত্র থাকতে পারে দাবি ট্রাম্পের ফ্রান্সের ম্যাচসহ টিভিতে আজকের যত খেলা ঝড় ও ভারী বর্ষণ নিয়ে যে নতুন বার্তা দিলো আবহাওয়া অফিস আজকের নামাজের সময়সূচি শুটিংয়ে দুর্ঘটনার শিকার বলিউড অভিনেত্রী জন্মহার বাড়াতে সরকারি কর্মীদের জন্য ঘটকালি অ্যাপ আনল সিঙ্গাপুর

রাজ্জাকের মুখে ‘চাচি’ ডাক শুনে আমি হতাশ: আনোয়ারা

Reporter Name
  • Update Time : বুধবার, ১৬ জুলাই, ২০২৫
  • ১২৬ Time View

বিনোদন ডেস্ক : সম্মাননা গ্রহণ করে আনোয়ারা বলেন,  ‘বাচসাস আমার অনেক আপন। এখানে যে সম্মান পেয়েছি, তা আমি মৃত্যুর আগ পর্যন্ত মনে রাখবো।’

আনোয়ারা আরও বলেন,কিন্তু সুচন্দা আপার সিনেমা আমি করতে প্রথমে রাজি হইনি। তাই চাষী মামা ফোনে তার সঙ্গে আমার আলাপ করান। আমাকে আপা বিশেষভাবে অনুরোধ করে। শেষ পর্যন্ত আমি সিনেমাটি করি।

রাজ্জাকের মুখে ‘চাচি’ ডাক শুনে আমি হতাশ: আনোয়ারা

 

নায়ক রাজ রাজ্জাক প্রসঙ্গে আনোয়ারা বলেন, 

আমি ‘শুভদা’ সিনেমার কাহিনির কিছুই জানি না। আমি চাষী মামাকে বললাম সিনেমায় আর কে কে আছেন। জানলাম রাজ্জাক আছেন। আমিতো মহা খুশি। শুটিং করতে গিয়ে দেখি, তিনি আমাকে ‘চাচি’ বলে ডাকছে। আমি তো হতাশ। কারণ আমি ভেবেছিলাম তিনি আমার রোমান্টিক নায়ক।

অভিনেত্রী আরও বলেন,

এরপর জানতে পারি আমার হিরো হলো গোলাম মোস্তফা ভাই। তখনও আমি অবাক। কারণ তিনি অনেক বড় মাপের একজন শিল্পী। মন দিয়ে ‘শুভদা’র কাজ শেষ করি। অনেক পুরস্কারও পাই।

কুমিল্লার মেয়ে আনোয়ারা অভিনেতা আজমের মাধ্যমে ঢালিউডে পা রাখেন। ষাটের দশক থেকে অসংখ্য সিনেমায় অভিনয় করেছেন। ক্যারিয়ারে ৮ বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন। তার উল্লেখযোগ্য সিনেমার মধ্যে রয়েছে জনপ্রিয় চলচ্চিত্র গুলো হলো ‘গোলাপী এখন ট্রেনে’, ‘সুন্দরী’, ‘সখিনার যুদ্ধ’, ‘মরণের পরে’, ‘রাধা কৃষ্ণ’, ‘বাংলার বধূ’, ‘অন্তরে অন্তরে’, ‘শুভদা’ ইত্যাদি।

 

 

কিউএনবি/আয়শা//১৬ জুলাই ২০২৫,/রাত ১০:২৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit