শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৫:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম
হ্যালান্ড-চের্কির জোড়া গোলে প্যালেসের মাঠে ম্যানসিটির দাপুটে জয় শিল্পকলায় শেষ হলো দুই দিনব্যাপী নজরুল অনুষ্ঠানমালা নেপালের বন্যায় ২৫০ মাইল দূরেও মিলছে লাশ, মর্গেও জায়গা নেই ইউক্রেনে পরমাণু অস্ত্র ব্যবহারের কথা ভাবছেন পুতিন: রিপোর্ট লিবিয়ার রাজনৈতিক বিভাজনের অবসানে কাতারের প্রতিশ্রুতি এই প্রথম ইউপি নির্বাচনে অংশ নিতে যাচ্ছে ব্যারিস্টার পদধারী  বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর সুযোগ ৩৩৮ এজেন্সির ফ্যাসিবাদী সরকারের জ্বালানি নীতির কারণেই বর্তমান সংকট: পরিকল্পনা প্রতিমন্ত্রী সিমনের পরীক্ষা নিয়ে রাফিনিয়া-লোপেজের গোলে জিতল বার্সেলোনা প্রতিভা থাকলেই হবে না, বিশ্বকাপ খেলতে রোহিতকে যা করতে হবে

ষড়যন্ত্র করে আটকানো যাবে না, প্রয়োজনে রাজপথেই নির্বাচন আদায় করব

Reporter Name
  • Update Time : বুধবার, ১৬ জুলাই, ২০২৫
  • ৬১ Time View

ডেস্ক নিউজ : একটি গোষ্ঠী ষড়যন্ত্র করছে যেন ফেব্রুয়ারিতে নির্বাচন না হয়। বাংলাদেশে নির্বাচন হবেই। কোনো ষড়যন্ত্র করে তা আটকে রাখা যাবে না। প্রয়োজনে আমরা রাজপথে আন্দোলন সংগ্রাম করে নির্বাচন আদায় করে নেব- এমন হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু।

বুধবার (১৬ জুলাই) মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ মিছিল শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, ড. ইউনূস ও তারেক রহমানের বৈঠকের পর নির্বাচন নিয়ে যে ধোঁয়াশা ছিল তা কেটে গেছে। এরপর থেকেই একটি মহল নির্বাচন ঠেকাতে নানা ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। তবে জনগণ সেই ষড়যন্ত্র সফল হতে দেবে না।

শ্রীনগরের জমজম টাওয়ার এলাকা থেকে শুরু হয়ে মিছিলটি প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে ছনবাড়ী আন্ডারপাস এলাকায় এসে সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়। বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করেন- মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক সদস্য আওলাদ হোসেন উজ্জ্বল, জসিম মোল্লা, তাজুল ইসলাম, জেলা নারী ও শিশু অধিকার ফোরামের সাংগঠনিক সম্পাদক মাহামুদ হাসান ফাহাদসহ প্রায় তিন হাজার নেতাকর্মী। পরে জুলাই আন্দোলনে নিহত আবু সাঈদ ও ওয়াসিমসহ সব শহীদের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

 

 

কিউএনবি/আয়শা//১৬ জুলাই ২০২৫,/রাত ১০:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit