শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ১১:৪৫ অপরাহ্ন
শিরোনাম
মারা গেছেন মডেল-অভিনেত্রী তুলনা ড. আব্দুল মঈন খানের সুস্থতা কামনায় নরসিংদীতে দোয়া মাহফিল পারস্য উপসাগরে মার্কিন যুদ্ধ জাহাজ ঢুকতে দেওয়া হবে না : ইরান অবসরপ্রাপ্ত সেনা সদস্যের জমি দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগ, পুলিশের উপস্থিতিতেও নিরাপত্তাহীনতায় পরিবার অনলাইন অর্ডারেই হোম ডেলিভারি মিলছে মরণঘাতী দেশীয় অস্ত্র মাঝ আকাশে দুই যুদ্ধবিমানের সংঘর্ষে ফিলিপিন্সের ৪ পাইলট নিহত প্রধানমন্ত্রীর জাপান সফরে অর্থনৈতিক সহযোগিতায় নতুন গতির আশা টোকিওর সংবিধান সংশোধন: বিশেষ কমিটির নবম বৈঠক চলছে মিথ্যাচার করে সরকারের ভাবমূর্তি নষ্টের চেষ্টা করছে জামায়াত: রিজভী গাজীপুরে পোশাক কারখানার আগুন নিয়ন্ত্রণে

বয়সকে যেন হার মানিয়েছেন কারিনা, পুষ্টিবিদ জানালেন গোপন মন্ত্র

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫
  • ৯৮ Time View

বিনোদন ডেস্ক : গত দুই দশক ধরে ভারতীয় চলচ্চিত্র জগতে নিজের রাজত্ব ধরে রেখেছেন ‘বেবো’ খ্যাত অভিনেত্রী কারিনা কাপুর। এই অভিনেত্রী শুধু তার অভিনয় দক্ষতা দিয়েই নয়, তার ফ্যাশন স্টেটমেন্ট, ফিটনেস দিয়েও হয়েছেন অসংখ্য ভক্তের অনুপ্রেরণা।

৪৫ বছর বয়সি কারিনা তার বয়সকে যেন স্রেফ একটি সংখ্যায় পরিণত করেছেন। ১৮ বছর আগে মুক্তিপ্রাপ্ত তার প্রথম চলচ্চিত্র ‘রিফিউজি’ থেকে শুরু করে আজকের দিন পর্যন্ত, তার রূপে যেন এতটুকুও আঁচড় লাগেনি। কীভাবে তিনি এই তারুণ্য ধরে রেখেছেন, সেই রহস্য এবার ফাঁস করেছেন সেলিব্রিটি নিউট্রিশনিস্ট ঋজুতা দিওয়েকার।

সম্প্রতি এক সাক্ষাৎকারে ঋজুতার বলেছেন, কারিনা খেতে ভালোবাসলেও নিজের খাদ্যাভ্যাসে কঠোর নিয়মানুবর্তিতা মেনে চলেন। সপ্তাহের পাঁচ দিন একেবারে একই খাবার খেয়ে থাকেন তিনি। ২০০৮ সালে মুক্তি পাওয়া ‘টশন’ ছবির সময় থেকে রাতের খাবারে কোনো পরিবর্তন আনেননি কারিনা। প্রায় ১৮ বছর ধরে প্রতিদিন রাতে ডালের খিচুড়ি খেয়ে যাচ্ছেন তিনি।

যদিও বিভিন্ন সাক্ষাৎকারে কারিনা জানিয়েছেন, চাইনিজ খাবার খেতে তিনি খুব ভালোবাসেন। তবে মিষ্টি বা ঘি খাওয়া ছাড়েননি। বরং নিজের খাদ্যাভ্যাসে সব কিছু রেখেই চেহারা ধরে রেখেছেন তিনি। ছেলে তৈমুরের জন্মের পর স্কিন টোন ও ডিটক্সের জন্য কারিনাকে ঘি খাওয়ার পরামর্শও দেন ঋজুতা। শুধু তাই নয়, চকলেট পেস্ট্রিও খেতে দেখা যায় তাকে। 

ঋজুতার মতে, সঠিক পরিমাণে চিনি শরীরকে ডিটক্স করে। তাই নির্ভয়ে মিষ্টিও খান কারিনা। অভিনেত্রী এই খাবারের রুটিন এবং নিয়মিত শরীরচর্চাই তাকে দীর্ঘদিন ধরে একই রকম ফিট এবং ফ্রেশ রাখতে সহায়তা করছে বলে জানিয়েছেন ঋজুতা দিওয়েকার।

 

 

কিউএনবি/আয়শা//১৫ জুলাই ২০২৫,/সন্ধ্যা ৬:০৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit