শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম
মার্কিন নিষেধাজ্ঞার চাপে ইরানি এয়ারলাইন নিষিদ্ধ করল আমিরাত নেতানিয়াহুর জাতিসংঘ সফরের প্রতিবাদ, নিউইয়র্কে গ্রেফতার ১০৩ ইউক্রেনের সামরিক সহায়তায় ৬.৬ বিলিয়ন ইউরো দিতে সম্মত ইইউ নারীর আপত্তিকর ছবি মুছে ফেলতে মেটাকে দিল্লি হাইকোর্টের নির্দেশ ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের লেজার প্রযুক্তির অস্ত্র মোতায়েন, সামনে এলো চাঞ্চল্যকর তথ্য জাতিসংঘে সানগ্লাস পরে কেন বক্তব্য দিলেন নেপালের প্রধানমন্ত্রী পর্তুগালে জনসমক্ষে মুখঢাকা নিষিদ্ধ ইতালির স্কুলে বোরকা-নিকাব নিষিদ্ধ, বিদেশি শিক্ষার্থীদের জন্য নতুন নিয়ম ইউক্রেনকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র তৈরিতে সায় ট্রাম্পের প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফরের সার্বিক কার্যক্রম নিয়ে প্রেস ব্রিফিং আজ

দুর্গাপুরে বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম স্মরণে দোয়া ও মিলাদ মাহফিল

Reporter Name
  • Update Time : সোমবার, ১৪ জুলাই, ২০২৫
  • ৫৬ Time View

তোবারক হোসেন খোকন দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুরে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম এর পঞ্চম মৃত্যুবার্ষিকী পালন করা হয়েছে। সোমবার (১৪ জুলাই) বিকেলে পৌরশহরের ফজলুল উলুম কারিমিয়া মাদরাসা মিলনায়তনে কোরআন তেলওয়াত, মিলাদ মাহফিল, দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে দৈনিক যুগান্তরের উপজেলা প্রতিনিধি তোবারক হোসেন খোকনের সঞ্চালনায় বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের কর্মজীবন নিয়ে আলোচনা করেন, মাদরারসার মোহতামিম হাফেজ মাওলানা জাকারিয়া, মাওলানা ওসমান গণি, সাংবাদিক শাহিন আলম, স্বজন সমাবেশের যুগ্ন-আহবায়ক প্রভাষক জুয়েল রানা, মাওলানা রিয়াজুল ইসলাম, হাফেজ রফিকুল ইসলাম, শিক্ষার্থী আজিজুর রহমান, সাইফুল ইসলাম প্রমুখ।

‘‘তোমার কীর্তির চেয়ে, তুমি যে মহৎ’’ এই প্রতিপাদ্যে আলোচনা সভায় বক্তারা বলেন, বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম বাবুল বাংলাদেশের একজন বিশিষ্ট শিল্পপতি, সমাজসেবক ও মানবিক গুণাবলী সম্পন্ন ব্যক্তি ছিলেন। তিনি তার শ্রমের মাধ্যমে তিল তিল করে প্রায় ৪৫টি প্রতিষ্ঠান গড়ে তুলেছেন।

নিজের দেশের কথা ভেবে, যুব সমাজের কর্মসংস্থানের লক্ষ্যে দেশেই তৈরি করেছেন নানা ধরনের ব্যবসা ও শিল্পপ্রতিষ্ঠান। তিনি যুব সমাজের আইকন হিসেবে সকলের মাঝে বেঁচে থাকবেন। আলোচনা শেষে মাওলানা ওসমান গণি‘র পরিচালনায় বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম বাবুলের বিদেহী আত্মার মাগফেরাত কামনাসহ দেশ ও জাতির কল্যাণে বিশেষ মোনাজাত করা হয়।

 

 

কিউএনবি/আয়শা//১৪ জুলাই ২০২৫,/রাত ৯:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit