রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০২:৪৩ অপরাহ্ন
শিরোনাম
গণঅভ্যুত্থানের চেতনার সঙ্গে সর্বপ্রথম বেইমানি করেছেন জামায়াত আমির : রাশেদ কক্সবাজার মাতারবাড়ি পৌঁছেছেন প্রধানমন্ত্রী ভবিষ্যতেও মানুষের পাশে দাঁড়াবে ড্যাব: জুবাইদা রহমান চুরির অপবাদে গাছে বেঁধে তরুণীকে মারধর, গ্রেপ্তার ২ কিশোরগঞ্জে অটোরিক্সাকে চাপা দিল যাত্রীবাহী বাস, নিহত ২ কুড়িগ্রামে শহিদমিনার শাপলা চত্বর ভেঙে সংকুচিত করায় জনমনে ক্ষোভ সবার সম্মিলিত প্রচেষ্টায় সুন্দর বাংলাদেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন নিয়ে যে প্রশ্ন মঞ্জুর মক্কা প্রতিরক্ষা চুক্তি: মধ্যপ্রাচ্যে কি মার্কিন আধিপত্যের বিদায় ঘণ্টা বাজল? ‎লালমনিরহাট জেলা দলিল লেখক সমিতির নির্বাচন অনুষ্ঠিত

নওগাঁয় বিশ্ব জনসংখ্যা দিবস পালিত 

Reporter Name
  • Update Time : সোমবার, ১৪ জুলাই, ২০২৫
  • ৬৯ Time View
নওগাঁ প্রতিনিধি : “ন্যায্য ও সম্ভাবনাময় বিশ্বের পছন্দের পরিবার গড়তে প্রয়োজন তারুণ্যের ক্ষমতায়ন” এ প্রতিপাদ্যে নওগাঁয় বিশ্ব জনসংখ্যা দিবস পালিত হয়েছে।  সোমবার সকাল ১০টায় নওগাঁ জেলা পরিবার পরিকল্পনা বিভাগের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে দিবসটি উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

 এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল। নওগাঁ পরিবার পরিকল্পনার উপ-পরিচালক  গোলাম মো: আজমের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে নওগাঁ সিভিল সার্জন ডা: মো: আমিনুল ইসলাম, নওগাঁ সদর উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার আব্দুর রহমান প্রামানিক, সদর উপজেলা পরিষদের হাঁপানিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দেওয়ান মোস্তাক আহমেদ রাজা, প্রমূখ উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে প্রধান অতিথি  পরিবার পরিকল্পনায় বিশেষ অবদান রাখায় জেলা পযার্য়ে মান্দা উপজেলার তেতুলিয়া ইউনিয়ন পরিষদ এবং  উপজেলা পযার্য়ে নওগাঁ সদর উপজেলার হাঁপানিয়া ইউনিয়ন পরিষদকে শ্রেষ্ঠ সম্মাননার ক্রেস্ট প্রদান করা হয়।

কিউএনবি/আয়শা//১৪ জুলাই ২০২৫,/রাত ৮:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit