রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০১:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম
ফ্রান্সের ঐতিহাসিক ক্লাব নঁতে কিনতে পারেন বেকহ্যাম ১৯৭১ ইস্যুতে পাক সেনাবাহিনীকে খোঁচা দিয়ে যা বললেন দেশটির বর্ষীয়ান রাজনীতিবিদ হাজার গোলের আরও কাছে রোনালদো, চার ম্যাচে চার জয় আল নাসরের বঙ্গোপসাগরে লঘুচাপ, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত প্রতিটি গুমের ঘটনা তদন্ত করে বিচার শুরু করেছে সরকার মার্কিন ডলার বর্জনের ডাক দিলেন ইরানের সর্বোচ্চ নেতা সাফার জন্মদিনে তৌসিফের আবেগঘন শুভেচ্ছা, নজর কাড়ল নেটিজেনদের ইমরান খানের মুক্তির দাবি করে মিয়াঁদাদ কেঁদে বললেন, তিনি সৎ মানুষ হু হু করে বাড়ছে কাপ্তাই হ্রদের পানি,ডুবেছে ঝুলন্ত সেতু; পানিবন্দি নিন্মাঞ্চলের বাসিন্দারা সারা দেশে শুরু হচ্ছে বিশেষ অভিযান

নরসিংদীতে কাঠগড়া থেকে পালালো আসামি 

মোঃ সালাহউদ্দিন আহমেদ নরসিংদী জেলা প্রতিনিধি ।
  • Update Time : সোমবার, ১৪ জুলাই, ২০২৫
  • ১২৮ Time View

মোঃ সালাহউদ্দিন আহমেদ নরসিংদী জেলা প্রতিনিধি  : নরসিংদী জেলা জজ আদালতের কাঠগড়া থেকে এক আসামির পলায়নের ঘটনা ঘটেছে সোমবার (১৪ জুলাই) দুপুরে। পলাতক আসামি রিয়াজুল ইসলাম হৃদয় (২৫), নরসিংদীর রায়পুরা উপজেলার বালুয়াকান্দি গ্রামের দানা মিয়ার ছেলে।

এ বিষয়ে নরসিংদী জজ কোর্ট পুলিশের পরিদর্শক মো. সাইরুল ইসলাম বলেন, ঘটনার সময় জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রুবায়েত আক্তার শিফার আদালতে শুনানি চলছিল। এ সময় বিদ্যুৎ বিভ্রাট (লোডশেডিং) ঘটে। এই সুযোগে কাঠগড়ায় থাকা রিয়াজুল ইসলাম হৃদয় পালিয়ে যায়। সে একটি অটোরিকশা চুরি মামলার একমাত্র সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তার হয়েছিল।

রায়পুরা থানা পুলিশ গত ৭ জুলাই তাকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করে। তার বিরুদ্ধে রায়পুরা থানায় একটি অটোরিকশা চুরির মামলা রয়েছে। ঘটনার পরপরই আদালত চত্বর ও আশপাশের এলাকায় তল্লাশি চালানো হয়। কোর্ট পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একাধিক দল তাকে ধরতে অভিযান চালাচ্ছে। পাশাপাশি দ্রুত গ্রেপ্তারের জন্য সংশ্লিষ্ট থানা ও অন্যান্য নিরাপত্তা সংস্থাকে অবহিত করা হয়েছে বলে জানান কোর্ট পুলিশের এই কর্মকর্তা।

কিউএনবি/আয়শা//১৪ জুলাই ২০২৫,/সন্ধ্যা ৭:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit