শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১০:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম
ইউরোপকে রিজার্ভ থেকে ডিজেল বের করতে বলল যুক্তরাষ্ট্র গুমের মামলায় শেখ হাসিনাসহ ১৭ আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ ১৩ অক্টোবর বনে আগুন দেয়ার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, আলজেরিয়ার নিম্নকক্ষে বিল পাস প্রয়োজনে সব ধরনের সমরাস্ত্র ব্যবহার করা হবে, পশ্চিমাদের পুতিনের হুঁশিয়ারি ফ্লাইদুবাইয়ের ককপিটে হামলা: ইরানের যোগসূত্র থাকতে পারে দাবি ট্রাম্পের ফ্রান্সের ম্যাচসহ টিভিতে আজকের যত খেলা ঝড় ও ভারী বর্ষণ নিয়ে যে নতুন বার্তা দিলো আবহাওয়া অফিস আজকের নামাজের সময়সূচি শুটিংয়ে দুর্ঘটনার শিকার বলিউড অভিনেত্রী জন্মহার বাড়াতে সরকারি কর্মীদের জন্য ঘটকালি অ্যাপ আনল সিঙ্গাপুর

প্যারিসে মেহজাবীন, দিলেন স্বামীর নামে তালা

Reporter Name
  • Update Time : রবিবার, ১৩ জুলাই, ২০২৫
  • ৭১ Time View

বিনোদন ডেস্ক : দীর্ঘদিন প্রেম করে নির্মাতা-প্রযোজক আদনান আল রাজীবকে বিয়ে করেন অভিনেত্রী মেহজাবীন চৌধুরী।  বর্তমানে এ অভিনেত্রী রয়েছেন ফ্রান্সের রাজধানী প্যারিসে। সেখানকার নিয়ম অনুযায়ী, নিজের ভালোবাসার মানুষকে তালাবন্দি করলেন মেহজাবীন। তালাবন্দির পর সেজন্য তালার চাবিটিও ফেলে দিয়েছেন নদীতে তিনি।

শনিবার (১২ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্ট থেকে তালাবন্দির একটি ভিডিও প্রকাশ করেছেন মেহজাবীন। ওই ভিডিওতে দেখা যায়, তিনি একটি ব্রিজের উপর তালা নিয়ে দাঁড়িয়ে আছেন। ওই তালাতে আদনান ও মেহজাবীনের নাম রয়েছে। পরে সেই তালাটি একটি রেলিংয়ে লাগিয়ে দেন তিনি। এরপর তাকে উচ্ছাসিত অবস্থায় দেখা যায়। এমনকি, তালার দিকে উড়ন্ত চুমো দিতেও দেখা যায়।

এদিকে, তালা দেওয়ার কয়েকটি ছবি শেয়ার করেছেন মেহজাবীন। ওই ছবিগুলোর ক্যাপশনে তিনি লেখেন, ‘লক’। প্যারিসের এই সেতুর রেলিংয়ে বিশ্বের বিভিন্ন প্রান্তের প্রেমিক-প্রেমিকারা তাদের ভালোবাসার প্রতীক হিসেবে তালা সংযুক্ত করেন। সাইন নদীর উপর পঁ দে আর্টস সেতুতে ‘প্রেম তালা’ মেরে চাবি নদীতে ছুঁড়ে ফেলে দেওয়া পর্যটকদের মধ্যে এক ধরণের ঐতিহ্যে পরিণত হয়েছে।

মেহজাবীনের ছবি ও ভিডিও তার ভক্তদের মধ্যে বেশ সাড়া ফেলেছে। ছবিগুলোতে প্রায় ৫০ হাজার রিয়াক্ট পড়েছে।  শুভাকাঙ্ক্ষীরা এ অভিনেত্রীকে শুভেচ্ছা জানিয়ে প্রশংসা করছেন।

 

 

কিউএনবি/আয়শা//১৩ জুলাই ২০২৫,/বিকাল ৪:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit